ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ইসরাইলের বিচারিক সংস্কার পরিকল্পনা : পার্লামেন্টের বাইরে ব্যাপক বিক্ষোভ

  • আপডেট সময় : ০১:৪০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসরাইলের বিতর্কিত বিচারিক সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভে ফুঁসে উঠেছে দেশটির জনগণ। সোমবার পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। ফলে দেশটি দুই ভাগে বিভক্ত হয়েছে।

গত মাসে সংস্কার পরিকল্পনা উন্মোচনের পর থেকে ইসরাইলে কয়েক বছর মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ দেখা দিয়েছে।

বিলটি পাস হলে ক্ষমতাসীনরা সুপ্রিম কোর্টের ক্ষমতা রোধ করবে এবং বিচার বিভাগীয় নিয়োগের বিষয়ে সরকারকে আরো বেশি ক্ষমতা দেবে।

সমালোচকরা বলছেন, এটি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে।

অপরদিকে সরকারের যুক্তি, সংস্কারগুলো দেশটির গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে।

ইসরাইল-২

বিক্ষোভে অংশ নিতে তেল আবিবের নেস জিওনার থেকে মেয়েকে নিয়ে এসেছেন হেলিত। তিনি বলেন, ‘আমি খুব কষ্টে আছি, খুব নার্ভাস এবং অনেক নির্ঘুম রাত কেটেছে। ইসরাইলের গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, যা আমি সহ্য করতে পারছি না।’

তিনি আরো বলেন, ‘আমার মনে হয়, তাদের পরিবর্তন হবে। আমি এমনটাই আশা করছি… কিন্তু আমার মনে হয়, এটা শুধুমাত্র কিছু সময়ের জন্য। এরপর পরিস্থিতির পরিবর্তন হবে। আরো খারাপ অবস্থা হবে।’

সূত্র : বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরাইলের বিচারিক সংস্কার পরিকল্পনা : পার্লামেন্টের বাইরে ব্যাপক বিক্ষোভ

আপডেট সময় : ০১:৪০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩