ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

রাখাইনে আবারও সংঘর্ষ

  • আপডেট সময় : ১১:১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭
  • / 260
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আহত হয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে। তবে দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের কেউ আহত কিংবা নিহত হয়েছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

গত সপ্তাহে রাখাইনে সেনাবাহিনীর পরিচালিত চার মাসের রক্তাক্ত অভিযান গুটিয়ে নেয় দেশটির সরকার। কিন্তু আবার সংঘর্ষের ঘটনার পর সরকার যে দাবি করেছিল সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

শনিবার রাতের দিকে মিয়ানমার স্টেট কাউন্সিলর অং সান সুচির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে সীমান্তে অস্ত্রধারী একটি গ্রুপের সঙ্গে সৈন্যদের সংঘর্ষে দুই সৈন্য আহত হয়। অজ্ঞাত ৩০ সশস্ত্র হামলাকারী কালো পোশাক পরিহিত ছিল।

সশস্ত্র ব্যক্তিরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করেছিল। মিয়ানমারের বাহিনী পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। এর সময়কাল পাঁচ মিনিট বলে দাবি করা হয়েছে।

সেই দলের কতজন আহত বা নিহত হয়েছে সে ব্যাপারে নিরাপত্তা বাহিনী তথ্য সংগ্রহ করছিলো বলে বিবৃতিতে বলা হয়েছে।

গত বছরের ৯ অক্টোবর একটি নিরাপত্তা চৌকিতে চালানো হামলায় পুলিশের ৯ জন সদস্য নিহত হওয়ার পর সন্ত্রাস দমনের নামে নিরাপত্তা অভিযান শুরু করে মিয়ানমার। জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, এরপর থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৬৯ হাজার মানুষ মিয়ানমার থেকে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাখাইনে আবারও সংঘর্ষ

আপডেট সময় : ১১:১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭