ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

এবার ইসরাইলি বিমানের জন্য আকাশপথ খুলে দিলো ওমান

  • আপডেট সময় : ০৫:৩১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সৌদি আরবকে অনুসরণ করে এবার ইসরাইলি বিমানের জন্য নিজেদের আকাশপথ খুলে দিয়েছে ওমান। দেশটির পার্লামেন্ট মাত্র দু’মাসেরও কম সময় আগে ইসরাইলকে বয়কট সম্প্রসারণের পক্ষে ভোট দেয়া সত্ত্বেও এ সিদ্ধান্ত নিলো।

বৃহস্পতিবার টুইটারে সালতানাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‌’উড্ডয়নের সকল শর্ত পূরণকারী যেকোনো দেশের বিমান’ ওমানের আকাশপথ ব্যবহার করতে পারবে।

বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৪৪ সালের শিকাগো কনভেনশন বাস্তবায়ন করার প্রয়াসে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ওই কনভেনশনে আন্তর্জাতিক বিমান চলাচলে বেসামরিক বিমানের মধ্যে বৈষম্য না করার কথা বলা হয়েছে।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেন ওমানের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘ইসরাইলি অর্থনীতি এবং ইসরাইলি পর্যটকদের জন্য এটি একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত।’

উল্লেখ্য, প্রায় ছয় মাস আগে সৌদি আরব সকল বিমানের জন্য তার আকাশপথ খুলে দেয়। এর ফলে ইসরাইলি বিমানগুলো সৌদি আরবের ওপর দিয়ে সংযুক্ত আরব আমিরাত যেতে পারে। ২০২০ সালে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে ইসরাইল। তবে ওমানের আকাশপথ উন্মুক্ত না থাকায় কিছু সমস্যা হচ্ছিল ইসরাইলি বিমানের জন্য।

ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, সৌদি আরব ও ওমানের ওপর দিয়ে নতুন করিডোরটির ফলে এশিয়ার অনেক গন্তব্যে যাওয়ার জন্য আগের চেয়ে অনেক কম সময় লাগবে।

ওমানের এই সিদ্ধান্তের ফলে আল আই ও আরকিয়ার মতো ইসরাইলি এয়ারলাইন্সগুলো উপকৃত হবে। তারা ভারত, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় আরো বেশি সরাসরি ফ্লাইট পাঠাতে পারবে।

উদাহরণ হিসেবে বলা যায়, ভারতের মুম্বাইয়ে যাতায়াতে আগে যেখানে সাড়ে সাত ঘণ্টা লাগত, এখন লাগবে মাত্র পাঁচ ঘণ্টা।

সূত্র : মিডল ইস্ট আই

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবার ইসরাইলি বিমানের জন্য আকাশপথ খুলে দিলো ওমান

আপডেট সময় : ০৫:৩১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩