ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

ভারতীয় পর্যটকদের নতুন গন্তব্য সৌদি আরব!

  • আপডেট সময় : ১২:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সৌদি আরবে ভারতীয় পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে এবং ২০৩০ সাল নাগাদ বার্ষিক হিসাবে ভারত থেকেই সবচেয়ে বেশি দেশটিতে যাবে বলে সৌদি টুরিজম অথোরিটি (এসটিএ) আশা করছে।

ভারত থেকে পর্যটক আকর্ষণ করার জন্য বেশ কিছু উদ্যোগও গ্রহণ করেছে সৌদি আরব। ফেব্রুয়ারিজুড়ে ভারতে বেশ কিছু প্রমোশন প্রোগ্রাম করেছে এসটিএ। এর মধ্যে রয়েছে সফল রোডশো, ট্রাভেল অ্যান্ড ট্রেড ইভেন্টগুলোতে অংশগ্রহণ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাথে অংশীদারিত্ব চুক্তি করা।

এসটিএ জানিয়েছে, ২০২৩ সালে ভারত থেকে ২০ লাখের বেশি পর্যটক সৌদি আরব যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সংস্থাটি আরো জানায়, সৌদির জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ উৎস।

সংস্থাটি আরো জানায়, সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নের জন্য সৌদি আরব আশা করছে যে ওই সময় নাগাদ প্রতি বছর ১০ কোটি ভারতীয় সৌদি আরব সফর করবে। তখন ভারত হবে সৌদি আরবের বৃহত্তম পর্যটন উৎস।

সূত্র : আরব নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতীয় পর্যটকদের নতুন গন্তব্য সৌদি আরব!

আপডেট সময় : ১২:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩