ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ফিলিস্তিনিদের ওপর ‘নিধনযজ্ঞ’ : ৫ ইহুদি বসতি স্থাপনকারী গ্রেফতার

  • আপডেট সময় : ০২:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ‘নিধনযজ্ঞ’ চালানোর অভিযোগে পাঁচ ইহুদি বসতি স্থাপনকারীকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ। ওই ‘নিধনযজ্ঞ’ নিয়ে ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আর ইসরাইলি সেনাবাহিনীর নির্দেশে ‘নিধনযজ্ঞের’ ঘটনাস্থল পশ্চিম তীরের হাওয়ারা গ্রামের দোকানপাট বুধবার বন্ধ থাকে।

চলতি সপ্তাহের প্রথম দিকে হাওয়ারা গ্রামের ঘটনাকে ইসরাইলি জেনারেলই ‘নিধনযজ্ঞ’ (প্রগ্রম বা সঙ্ঘবদ্ধ হত্যাযজ্ঞ- যা গত শতকের প্রথম দিকে পূর্ব ইউরোপে ইহুদিদের ওপর চালানো হয়েছিল) হিসেবে অভিহিত করেছেন।

হাওয়ারার অধিবাসীরা জানিয়েছেন, ব্যাপক ইসরাইলি সামরিক উপস্থিতির মধ্যে সেনাবাহিনীর নির্দেশে ফিলিস্তিনিদের দোকানপাট বন্ধ রয়েছে।
উল্লেখ্য, রোববার এক ফিলিস্তিনি বন্দুকধারী দুই ইসরাইলি বসতি স্থাপনকারীকে হত্যা করে। এর বদলা নিতে ইহুদি বসতি স্থাপনকারীরা নৃশংসভাবে ফিলিস্তিনিদের বাড়িঘর ও গাড়ি পুড়িয়ে দেয়। এতে এক ফিলিস্তিনি নিহত হয়।

ইসরাইলি পুলিশ জানিয়েছে, হাওয়ারায় বসতি স্থাপনকারীদের সহিংসতা তদন্ত অব্যাহত রয়েছে। আরো কয়েকজনকে গ্রেফতার করা হতে পরে।
ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শতয়ে বুধবার গ্রামটি সফর করে বলেন, গ্রেফতারই যথেষ্ট নয়। ‘আমরা ইসরাইলি সরকারের করা ও বসতি স্থাপনকারীদের পরিচালিত সঙ্ঘবদ্ধ অপরাধ দেখেছি।’

ওই এলাকার ইসরাইলি সামরিক বাহিনীর কমান্ডার মেজর জেনারেল ইয়েহুদা ফুচস বলেন, তার বাহিনী বসতি স্থাপনকারীদের প্রতিরোধ করার জন্য প্রস্তুত ছিল। কিন্তু সহিংসতার তীব্রতা দেখে তারা বিস্মিত হয়ে পড়ে। তিনি বলেন, কয়েক ডজন লোক হামলা চালিয়েছে।

তিনি বলেন, ‘হাওয়ারার ঘটনাটি ছিল দুস্কৃতিকারীদের পরিচালিত একটি নিধনযজ্ঞ।’

চলতি বছরের শুরু থেকেই ফিলিস্তিনি-ইসরাইলি উত্তেজনা বেড়ে চলেছে। এ পর্যন্ত ৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আর ইসরাইলিদের ওপর হামলায় ১৩ ইসরাইলি ও এক ইউক্রেনীয় নিহত হয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিলিস্তিনিদের ওপর ‘নিধনযজ্ঞ’ : ৫ ইহুদি বসতি স্থাপনকারী গ্রেফতার

আপডেট সময় : ০২:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩