ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

সায়েন্স ল্যাব ভবনে বিস্ফোরণ একটি বড় দুর্ঘটনা : ফায়ার সার্ভিসের ডিজি

  • আপডেট সময় : ০৫:৫৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মাইন উদ্দিন বলেন, ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণ একটি বড় দুর্ঘটনা।

তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি যে, জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে। আমরা আরো তদন্ত করছি এবং অন্য সম্ভাব্য কারণ খতিয়ে দেখছি।’

সোমবার (৬ মার্চ) মিরপুর ডিওএইচএস-এ একটি অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে বিস্ফোরকের কোনো অস্তিত্ব পায়নি।

রোববার ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ‘বিস্ফোরণের পর আগুন লাগে’। এ সময় শিরিন ম্যানশন নামের একটি তিনতলা ভবন আংশিকভাবে ধসে পড়লে কমপক্ষে তিনজন মারা যান এবং ৫০ জনেরও বেশি আহত হন।

নিহত ব্যক্তিরা হলেন তুষার, শফিকুজ্জামান ও আব্দুল মান্নান।

বাংলাদেশ সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট এবং কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) সদস্যদের সমন্বয়ে একটি দল রোববার বিকেলে বিস্ফোরণস্থল পরিদর্শন করে এবং পরীক্ষা চালায়।

রোববার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ ভবনটিকে বিপজ্জনক ও পরিত্যক্ত ঘোষণা করে একটি ব্যানার তুলেছে।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সায়েন্স ল্যাব ভবনে বিস্ফোরণ একটি বড় দুর্ঘটনা : ফায়ার সার্ভিসের ডিজি

আপডেট সময় : ০৫:৫৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩