ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

সরকার সাবধান না হলে অভ্যুত্থান: ড. মোশাররফ

  • আপডেট সময় : ১০:০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 282
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এখনো সময় আছে সাবধান হোন, অন্যথায় গণঅভ্যুত্থান সৃষ্টি হবেই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে রাজনৈতিকভাবেই সমঝোতায় আসতে হবে। আর এ জন্য প্রয়োজন নির্বাচনকালীন সরকার ব্যবস্থা। কিন্তু ব্যতয় ঘটলে দেশের জনগণ বসে থাকবে না। এই পরিস্থিতে দেশে যে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি হবে, তার দায়ভার এককভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিতে হবে।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত। ‘পিলখানা ট্র্যাজেডি-কেন এই সেনা হত্যা? কার স্বার্থে?’ শীর্ষক এ সভায় তিনি একথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে যেতে হবে- আওয়ামী লীগের নেতাদের এ বক্তব্যের কঠোর সমালোচনা করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার নানা কৌশল ও ষড়যন্ত্র করছে। কিন্তু বেগম জিয়ার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলো সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন মামলা। এসব মামলার কোনো সত্যতা নেই। সুতরাং খালেদা জিয়াকে কারাগারে যেতে হবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের হস্তক্ষেপে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি তার কাঙ্খিত লক্ষ্য পৌঁছাতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকার সাবধান না হলে অভ্যুত্থান: ড. মোশাররফ

আপডেট সময় : ১০:০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭