ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

তুরস্কে ইরানের পণ্য রফতানি বেড়েছে শতকরা ২৩ ভাগ

  • আপডেট সময় : ০৭:৩৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
  • / 186
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইরান থেকে তুরস্কে পণ্য রফতানির পরিমাণ গত এক বছরে শতকরা ২৩ ভাগ বেড়েছে। ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থা বা টিপিও’র একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এই তথ্য দিয়েছেন।

টিপিও’র পশ্চিম এশিয়া বিষয়ক কার্যালয়ের প্রধান ফারযাদ পিলতান সোমবার (২৪ এপ্রিল) জানান, গত অর্থ বছরে ইরান থেকে তুরস্কে ৭৪৫ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। এই রফতানির পরিমাণ আগের বছরের চেয়ে শতকরা ২৩ ভাগ বেশি।

পিলতান জানান, পণ্য রফতানি বেড়ে যাওয়ার ফলে তুরস্ক এখন ইরানের তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশে পরিণত হয়েছে। তিনি বলেন, গত অর্থবছরে ইরান থেকে তুরস্কে সবচেয়ে বেশি রফতানি হয়েছে প্রাকৃতিক গ্যাস, অ্যালুমিনিয়াম, ইউরিয়া, পলিথিলেন ও তামাকজাত পণ্য।

পিলতান জানান, এসব পণ্য রফতানির বিপরীতে তুরস্ক থেকে ইরান গত বছর ৬০০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। তার আগের বছরের চেয়ে এই পণ্য আমদানির পরিমাণ শতকরা ১৫ ভাগ বেশি। তুরস্ক থেকে ইরান যেসব পণ্য আমদানি করেছে তার মধ্যে রয়েছে ভোজ্য তেল, ট্রাক্টর, পশুখাদ্য, কলা ও ট্রান্সফরমার।

সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তুরস্কে ইরানের পণ্য রফতানি বেড়েছে শতকরা ২৩ ভাগ

আপডেট সময় : ০৭:৩৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩