ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সৌদি-ইরান দ্বিপক্ষীয় বাণিজ্য পুনরায় শুরু

  • আপডেট সময় : ০৩:১৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
  • / 155
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পারস্য উপসাগরীয় দুই প্রতিবেশী দেশ ইরান ও সৌদি আরব দীর্ঘ বিরতির পর পুনরায় তাদের দ্বিপক্ষীয় বাণিজ্য শুরু করেছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) দু’দেশের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

ইরানের শিল্প, বাণিজ্য ও খনিজ মন্ত্রী রেজা ফাতেমি আমিন রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএতে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, ইরানি পণ্য সৌদি আরবে প্রবেশের ব্যাপারটি প্রক্রিয়াধীন ছিল। এখন দু’পক্ষের সমঝোতার পর তার মন্ত্রণালয় সৌদি আরবে পণ্য রফতানির প্রক্রিয়া শুরু করেছে।

চলতি মাসের শুরুতে ইরানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের মুখপাত্র রুহুল্লাহ লাতিফি বলেছেন, তেহরান ও রিয়াদের মধ্যকার রাজনৈতিক সম্পর্কের উন্নতি ‍দু’দেশের মাঝে ভালো অর্থনৈতিক সম্পর্কের জন্য ভিত্তি তৈরি করেছে। গত তিন বছরে তার দেশ সৌদি আরবে ১৪ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ইস্পাত রফতানি হয়েছে।

ইরানের ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের পশ্চিম এশিয়ার পরিচালক ফারজাদ পিল্টান বলেছেন, তেহরান সৌদি আরবের সাথে এক বিলিয়ন ডলারের বাণিজ্যের দিকে নজর দিয়েছে। এটা ইস্পাত, জাফরান, কার্পেট, সিমেন্ট এবং শুকনো ফলকে কেন্দ্র করে আরো দুই বিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে।

উল্লেখ্য, গত মাসে তেহরান ও রিয়াদ সাত বছর পর তাদের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হয়েছে। এরপর চলতি মাসের শুরুতে বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হয়। সেখানে তারা আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক মিশন পুনরায় চালু করতে সম্মত হয়।

বেইজিংয়ে চুক্তিটি সম্পন্ন হওয়ার কয়েক দিন পর সৌদি অর্থমন্ত্রী মোহাম্মাদ আল-জাদান ইরানে সৌদি বিনিয়োগের জন্য ‘অনেক সুযোগের’ দিকে ইঙ্গিত করে বলেছেন, তিনি দ্বিপক্ষীয় বাণিজ্যে কোনো প্রতিবন্ধকতা দেখতে পাননি।

সূত্র : মিডল ইস্ট মনিটর

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌদি-ইরান দ্বিপক্ষীয় বাণিজ্য পুনরায় শুরু

আপডেট সময় : ০৩:১৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩