ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

মেক্সিকোয় কার রেসিং শো’তে গোলাগুলি, নিহত ১০

  • আপডেট সময় : ০৪:১৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
  • / 177
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

উত্তর মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ায় একটি কার রেসিং শো’তে গোলাগুলির ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন। স্থানীয় পৌর মেয়র আরমান্দো আয়ালা রোবেলস এ তথ্য জানিয়েছেন।

শনিবার এনসেনাডা শহরের সান ভিসেন্টে এলাকায় অল টেরেন কার রেসিং শো চলাকালীন এ হামলার ঘটনা ঘটে।

রোববার ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১৮ মিনিটের দিকে একটি ধূসর রঙা ভ্যান থেকে বড় বড় বন্দুক নিয়ে বেরিয়ে আসা কয়েকজন একটি গ্যাস স্টেশনে থাকা প্রতিযোগীদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে।

মিউনিসিপ্যাল​ও স্টেট পুলিশ, মেরিনস, ফায়ার ডিপার্টমেন্ট এবং মেক্সিকান রেড ক্রসসহ অন্যান্য সংস্থা ঘটনাস্থলে পৌঁছেছে বলেও জানানো হয়।

মেয়র রোবেলস বলেছেন, প্রাদেশিক অ্যাটর্নি জেনারেল রিকার্ডো ইভান কার্পিও সানচেজ গোলাগুলির ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করেছেন।
সূত্র : রয়টার্স ও হিন্দুস্তান টাইমস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেক্সিকোয় কার রেসিং শো’তে গোলাগুলি, নিহত ১০

আপডেট সময় : ০৪:১৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩