সংবাদ শিরোনাম ::
আল-আকসা মসজিদে ইসরাইলের উগ্র ডানপন্থী মন্ত্রীর সফর
- আপডেট সময় : ০১:৪৬:২১ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / 149
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
জেরুসালেমের সীমানায় আল-আকসা মসজিদ রোববার দ্বিতীয়বারের মতো সফর করেছেন ইসরাইলের ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-জিগভির। তার ‘উস্কানিমূলক সফরে উদ্বিগ্ন’ মার্কিন যুক্তরাষ্ট্র।
পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, ‘পবিত্র স্থানটি রাজনৈতিক কারণে ব্যবহার করা উচিত নয় এবং আমরা সব পক্ষকে এর পবিত্রতা রক্ষার আহ্বান জানাই।’
খবর এএফপি’র।
মাত্র এক সপ্তাহেরও বেশি সময় ধরে একটি নাজুক গাজা যুদ্ধবিরতিতে বেন-জিগভির ও কয়েক হাজার ইহুদি জাতীয়তাবাদী পুরাতন নগরীটির মধ্য দিয়ে মিছিল করার তিন দিন পরে তিনি এ পরিদর্শন করলেন।
বিডিসংবাদ/এএইচএস






















