ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

সাড়ে ৬ মাসে পাকিস্তান থেকে পায়ে হেঁটে সৌদি, হজের অনুমতি পেলেন যুবক

  • আপডেট সময় : ০৯:৩৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাঁচ হাজার ৪০০ কিলোমিটারের দীর্ঘ পথ অতিক্রম করে সৌদি আরবে পৌঁছেছেন এক পাকিস্তানি যুবক। ৬ মাস ১৩ দিনের এ সফর শেষে সুখবরও পেয়েছেন তিনি। পাকিস্তান ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে- এরই মধ্যে সৌদি সরকার তাকে হজ করার ভিসা দিয়েছে।

বৃহস্পতিবার একাধিক উর্দু সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করে। সূত্রগুলো জানাচ্ছে- ওই যুবকের নাম ওসমান আরশাদ। তার বাড়ি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওকারা জেলায়। তিনি ওকারা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের ছাত্র।

ওসমান ২০২২ সালের অক্টোবরে মক্কার উদ্দেশে মাতৃভূমি ওকারা ত্যাগ করেন এবং চলতি বছরের ১৩ এপ্রিল সৌদি আরবে পৌঁছান।

হজ আদায়ের স্বপ্ন নিয়ে দুর্গম এই সফর শুরু করেন ওসমান আরশাদ। যাত্রা শুরুর পর থেকে প্রতিদিন তিনি ৩৫ থেকে ৬০ কিলোমিটার পথ অতিক্রম করেন।

সৌদি আরব পৌঁছতে তিনি ইরান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পথ বেছে নেন। এ সময় তার পায়ে ফোসকা পড়ে গেলেও যাত্রা মওকুফ করেননি।

এই সফরে পাকিস্তানি এই যুবক অন্তত ৮ লাখ ৫০ হাজার পাকিস্তানি রুপি খরচ করেছেন।

তিনি যখন সফর শুরু করেছেন, তখনও হজের ভিসা সংক্রান্ত কার্যক্রম শুরু হয়নি। এজন্য তার ভিসা পেতে দেরি হলো। তবে যাত্রা শুরুর সময় তার কাছে ওমরাহর ভিসা ছিল।

উল্লেখ্য, ওসমান আরশাদ হজযাত্রা শুরুর আগেও বড় একটি পায়ে হাঁটা সফর করেছেন। তিনি মাত্র ৩৪ দিনে পায়ে হেঁটে ওকারা থেকে খুঞ্জরাব পাস পর্যন্ত গিয়েছিলেন।

সূত্র : এআরওয়াই নিউজ ও উর্দু নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাড়ে ৬ মাসে পাকিস্তান থেকে পায়ে হেঁটে সৌদি, হজের অনুমতি পেলেন যুবক

আপডেট সময় : ০৯:৩৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩