ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ইউক্রেন যুদ্ধ বন্ধে সংলাপের আহ্বান আমিরাত প্রেসিডেন্টের

  • আপডেট সময় : ০২:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • / 231
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাত করেছেন। ইউক্রেনের সাথে যুদ্ধ চালানো রাশিয়ায় এটি একটি বিরল আন্তর্জাতিক সফর।

এ সফরে আমিরাত প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সব পক্ষের মধ্যে সংলাপ-সমঝোতার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জায়েদ আল-নাহিয়ান পুতিনের নিজ শহর সেন্ট পিটার্সবার্গে ভ্রমণ করেন এবং একটি অর্থনৈতিক ফোরামে অংশ নেন। এ সময় তিনি শক্তিশালী কূটনৈতিক সম্পর্কের আহ্বান জানিয়ে সংঘর্ষের বিষয়ে আলোচনা করেন।

জায়েদ আল-নাহিয়ান পুতিনকে বলেন, ‘আমি আজ আপনার সাথে এখানে থাকতে পেরে আনন্দিত। আমরা একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে চাই এবং আপনার ওপর আমাদের সে আস্থা আছে।’

উল্লেখ্য, সৌদি নেতৃত্বাধীন ওপেক এবং তার রাশিয়ার নেতৃত্বাধীন মিত্রদের মাধ্যমে তেল উৎপাদন কমানোতে ওয়াশিংটনের সাথে আরব আমিরাতের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে।

সূত্র : আল-জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেন যুদ্ধ বন্ধে সংলাপের আহ্বান আমিরাত প্রেসিডেন্টের

আপডেট সময় : ০২:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩