ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বর্ষা এলেই পেটের সমস্যা, রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে কী করবেন?

  • আপডেট সময় : ১০:৫৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
  • / 215
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মেঘলা আকাশ, ঝিমঝিম বৃষ্টি, রোদের তেমন জোর নেই। সাথে যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি, ঘাম আছে। বৃষ্টির মৌসুম মানেই পানিবাহিত ও ভাইরাস-ব্যাক্টেরিয়া ঘটিত রোগের সম্ভাবনা বৃদ্ধি। পাশাপাশি ডেঙ্গু, ম্যালেরিয়া আর পেটের সব অসুখ তো আছেই।

ছোট থেকে বড়, বর্ষার মৌসুম শুরু হলে সকলকেই কমবেশি ভুগতে শুরু করেন পেটের সমস্যায়। ফুড পয়জন, ডায়ারিয়া, বদহজম— এ সব লেগেই থাকে। খাবারে একটু এদিক-ওদিক হলেই মুশকিল। বর্ষার এই দিনগুলোতে রোগভোগ থেকে কিভাবে সুরক্ষিত থাকবেন?

খাদ্যতালিকায় গরমাগরম খাবার
এই সময় ডায়েটে বেশি করে গরম স্যুপ, ভেষজ চা রাখতে হবে। আদা, পুদিনা, দারচিনি মেশানো চা শরীর কেবল চাঙ্গা করবে না, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করতে সাহায্য করবে। স্যুপে অবশ্যই বেশি করে সব্জি দিতে হবে, শরীর পুষ্ট হলে রোগের সাথে লড়াই করার ক্ষমতা বাড়বে।

ভিটামিন সি সমৃদ্ধ খাবার
ডায়েটে বেশি করে ভিটামিন সি সমৃদ্ধ কিউয়ি, আঙ্গুর, মুসাম্বি, কমলালেবু, ক্যাপসিকাম, ব্রকোলি রাখলে শরীরের রোগ প্রতিরোধ শক্তি অনেক বেশি বেড়ে যায়।

প্রোবায়োটিক খাবার
বর্ষার মৌসুমে পেটের গন্ডগোল লেগেই থাকে। এই সময় পেট ঠান্ডা রাখতে ডায়েটে রোজ দই রাখুন। দইয়ের প্রোবায়োটিক পেটে ভালো ব্যাক্টেরিয়া তৈরিতে সাহায্য করে, ফলে হজম ভাল হয়। পেটে সংক্রমণ ঠেকাতে দই, লাচ্ছি, ঘোল, রায়তা বেশি করে ডায়েটে রাখুন।

বাইরের খাবার এড়িয়ে চলা
বাচ্চারা অনেক সময়ই বাইরের খাবার খেতে চায়। কিন্তু এই সময়ে বাইরের খাবার বেশি না খাওয়াই ভালো। এই সময় বিভিন্ন পানিবাহিত জীবাণুর প্রকোপ বৃদ্ধি পায়। তাই বাড়িতেই মুখরোচক খাবারদাবার তৈরি করুন। রেস্তরাঁর খাবার কিংবা ঘুগনি, ফুচকা, ঝালমুড়ির মতো রাস্তার ধারের খাবার এই সময় এড়িয়ে চলুন।

পানি খাওয়া
শরীরের পানির ঘাটতি হলেই রোগের প্রকোপ শরীরে বেশি হয়। তাই এই সময়েও যথেষ্ট পরিমাণ পানি খেতে হবে। তবে বাইরে বের হলেলে নিজের বোতল সাথে রাখুন, রাস্তার পাশের পানি, কিংবা রেস্তরাঁর পানি এই সময় একেবারেই খাবেন না।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বর্ষা এলেই পেটের সমস্যা, রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে কী করবেন?

আপডেট সময় : ১০:৫৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩