ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

ইরানের মোকাবেলা : হরমুজ প্রণালীতে উপসাগরে এফ-১৬ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : ১২:০৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • / 162
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইরানি অবরোধ থেকে জাহাজ রক্ষার জন্য কৌশলগত হরমুজ প্রণালীর আশপাশে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের এক সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা এ ঘোষণা প্রকাশ করে আরো বলেন, মধ্যপ্রাচ্যে ইরান, রাশিয়া ও সিরিয়ার মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন।

পেন্টাগনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, এক সপ্তাহের বেশি সময় ধরে টহল দিতে থাাক এ-১০ অ্যাটাক্ট এয়ারক্রাফটের শক্তি বাড়ানোর জন্য চলতি সপ্তাহেই উপসাগরীয় অঞ্চলে এফ-১৬ যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ইরান দুটি তেল ট্যাঙ্কার জব্দ করার চেষ্টার প্রেক্ষাপটে এই উদ্যোগ গ্রহণ করা হলো।

তিনি বলেন, এফ-১৬ বিমান জাহাজগুলোকে আরো বিমান সুরক্ষা দেবে এবং তারা নিরাপদে চলাচল করতে পারবে।

ওই কর্মকর্তা আরো বলেন, সিরিয়ার আকাশে ক্রমবর্ধমান রুশ আগ্রাসনের জবাবে যুক্তরাষ্ট্র আরো কিছু সামরিক বিকল্প ভাবছে।

ওই কর্মকর্তা আরো বলেন, সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রকে হটিয়ে দেয়ার লক্ষ্যে দামেস্ক ও তেহরান ক্রমবর্ধমান হারে মস্কোর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করছে।

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দিয়ে যাচ্ছে ইরান। আর ইরান সিরিয়া থেকে যুক্তরাষ্ট্র বিদায় নেয়া নিশ্চিত করতে রাশিয়ার সাহায্য চাচ্ছে। ইরান মনে করে যে সিরিয়া থেকে যুক্তরাষ্ট্র সরে গেলে তার পক্ষে লেবাননের হিজবুল্লাহকে সামরিক সহায়তা করার সুযোগ বাড়বে।

সূত্র : আরব নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরানের মোকাবেলা : হরমুজ প্রণালীতে উপসাগরে এফ-১৬ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১২:০৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩