ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

উপহার পাওয়া তুর্কি গাড়ি চালিয়ে এরদোগানকে হোটেলে পৌঁছে দিলেন সৌদি যুবরাজ (ভিডিও)

  • আপডেট সময় : ০৪:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / 160
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

উপসাগরীয় তিন দেশে সফরে বের হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। শুরুতে সোমবার তিনি সৌদি আরবে পৌঁছেছেন। সেখানে সৌদি যুবরাজের সাথে এরদোগান রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকের পর তাকে গাড়ি চালিয়ে হোটেলে পৌঁছে দেন মোহাম্মদ বিন সালমান।

মঙ্গলবার আরব মিডিয়ার বরাতে ডেইলি জংগ বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানায়, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে তুরস্কে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি টগ উপহার দিয়েছেন এরদোয়ান। সেই গাড়িতে ড্রাইভ করেই এরদোগানকে হোটেলে পৌঁছেদেন বিন সালমান।

খবর টিআরটির খবরে বলা হয়েছে, তুরস্ক ও সৌদি আরব বিনিয়োগ, প্রতিরক্ষা শিল্প, জ্বালানি এবং যোগাযোগসহ নানা বিষয়ে একাধিক চুক্তি করেছে। সৌদি আরবের জেদ্দায় এরদোগান এবং মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠকের পর চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।

সম্পর্ক জোরদার করতে তিন দিনের উপসাগরীয় সফরের অংশ হিসেবে সোমবার সৌদি আরবে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট। সফরের প্রথম ধাপে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং অন্যান্য কর্মকর্তারা জেদ্দার বিমানবন্দরে এরদোয়ানকে স্বাগত জানান।

প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে তার মন্ত্রিসভার সদস্য এবং অন্যান্য তুর্কি কর্মকর্তারা রয়েছেন। আলোচনার পর সৌদি যুবরাজকে তুরস্কের তৈরি বৈদ্যুতিক গাড়ি টগ উপহার দেন এরদোগান।

বৈঠক ও রাজপ্রাসাদের আপ্যায়ন শেষে তুরস্কের তৈরি টগে হোটেলে ফেরেন এরদোগান। এরদোগানকে পাশে নিয়ে গাড়িটি চালান সৌদি যুবরাজ।

সৌদি আরবের পর এরদোগান যথাক্রমে কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উপহার পাওয়া তুর্কি গাড়ি চালিয়ে এরদোগানকে হোটেলে পৌঁছে দিলেন সৌদি যুবরাজ (ভিডিও)

আপডেট সময় : ০৪:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩