ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে ‘পারসোনাল ভিজিট ভিসা’ চালু

  • আপডেট সময় : ১২:১৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

‘পারসোনাল ভিজিট ভিসা’ চালু করেছে সৌদি আরব। এর মাধ্যমে সৌদি আরবের নাগরিকেরা তাদের বিদেশী মুসলিম বন্ধুদের ওমরাহ করার দাওয়াত দিতে পারবে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় এক টুইটে জানায়, ‘পারসোনাল ভিজিট ভিসা’ অনলাইনে পাওয়া যাবে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা প্লাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। এ দিয়ে একবার বা অনেকবার সৌদি আরবে প্রবেশ করা যাবে। তাছাড়া মক্কা ও মদিনা ছাড়াও ওমরাহর দাওয়াতপ্রাপ্তরা সৌদি আরবের বিভিন্ন পর্যটন স্পটে যেতে পারবে। এই ভিসাপ্রাপ্ত ব্যক্তি ৯০ দিন পর্যন্ত সে দেশে অবস্থান করতে পারবে।

এদিকে শুক্রবার সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা চলতি বছরের ওমরাহ মওসুম শুরু করতে প্রস্তুত। উল্লেখ্য, হজের পর হাজিদের দেশে ফেরা সহজ করতে এবং পবিত্র স্থানগুলো ও বিমানবন্দরগুলোতে ভিড় এড়াতে কয়েক সপ্তাহ পর্যন্ত ওমরাহর যাত্রীদের আগমন বন্ধ রাখা হয়।

সৌদি আরব তাদের ভিশন ২০৩০-কে সামনে রেখে পর্যটন শিল্পকে চাঙ্গা করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধথ্যমে তারা তাদের অর্থনীতিকে তেলের ওপর নির্ভরশীলতা হ্রাস করতে এবং নতুন শিল্প খাত সৃষ্টি করতে চাচ্ছে। তারা আশা করছে, ২০৩০ সাল নাগাদ ১০০ মিলিয়ন পর্যটক পাবে। এছাড়া পর্যটন খাতে ১০ লাখ চাকরি সৃষ্টি হবে। অন্যদিকে ২০৩০ সাল নাগাদ হাজির সংখ্যা তিন কোটি হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : আরব নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌদি আরবে ‘পারসোনাল ভিজিট ভিসা’ চালু

আপডেট সময় : ১২:১৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩