ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

আরো ১২ দেশের জন্য সৌদি আরবের ই-ভিসা চালু

  • আপডেট সময় : ১২:০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • / 189
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সৌদি আরব আরো ১২টি দেশের জন্য তাদের ই-ভিসা ব্যবস্থা চালু করেছে। এর ফলে মোট ১৯টি দেশ এই সুবিধা পাচ্ছে। নতুন ব্যবস্থার ফলে সংশ্লিষ্ট দেশের নাগরিকদের সৌদি আরব অবতরণ করার জন্য আর তাদের পাসপোর্টে ভিসা স্টিকারের প্রয়োজন পড়বে না।

সৌদি আরব এখন ভিসা স্টিকারের বদলে কিউআর কোড-সংবলিত ছাপানো ই-ভিসা ব্যবহার করবে। এই কোডে ভ্রমণকারীর সব ধরনের প্রয়োজনীয় তথ্য থাকবে।

নতুন যেসব দেশকে ই-ভিসা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে সেগুলো হচ্ছে : পাকিস্তান, ইয়েমেন, সুদান, উগান্ডা, লেবানন, নেপাল, তুরস্ক, শ্রীলঙ্কা, কেনিয়া, মরক্কো, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

গত মে মাসে সৌদি আরব প্রথমবারের মতো সাতটি দেশের জন্য নতুন ই-ভিসা চালু করেছিল। এসব দেশ হলো : বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মিসর, ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন।

সৌদি আরব আরো বেশি বিদেশী পর্যটক চাচ্ছে। ক্রাউন প্রিন্স তেলের ওপর নির্ভরশীলতা হ্রাস করে পর্যটন ও বিনোদন থেকে বেশি বেশি লোক আকৃষ্ট করতে চাচ্ছেন।

গত মাসে বিনিয়োগবিষয়ক উপমন্ত্রী মোহাম্মদ আবদুলহাদি জানান, চলতি বছর সৌদি আরব ২৮ মিলিয়ন পর্যটক আশা করছে।
ওয়ার্ল্ড ট্যুরিজম ব্যারোমিটারে দেখা যায়, ২০২২ সালে সৌদি আরব এক কোটি ৬৬ লাখ পর্যটককে স্বাগত জানিয়েছে। ২০২১ সালে তা ছিল ৩৫ লাখ।

সূত্র : মিডল ইস্ট আই

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আরো ১২ দেশের জন্য সৌদি আরবের ই-ভিসা চালু

আপডেট সময় : ১২:০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩