ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

হতে যাচ্ছে মাই ই-কিডস এবং ডিআইএস এর উদ্যোগে টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড ২০২৪

  • আপডেট সময় : ০৩:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • / 313
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তরুণদের আধুনিক প্রযুক্তিজ্ঞান উন্নত করা, তাদের মাঝে উদ্যোক্তাবৃত্তির প্রতি উৎসাহ ও উদ্দীপনা তৈরি করা এবং ইংলিশ মিডিয়াম ও ইংলিশ ভার্সন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে একটি সচেতনতা তৈরির লক্ষ্যে আগামি ১০ ফেব্রুয়ারি মাই ই-কিডস এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এর উদ্যোগে রাজধানীতে ‘কৌতুহলী উদ্ভাবনী জাগরণ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজন করতে যাচ্ছে টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড ২০২৪। এই সহযোগিতামূলক প্রয়াসের লক্ষ্য কিডস পাজল, স্টিম প্রজেক্ট, কোডিং চ্যালেঞ্জ এবং জুনিপ্রেনিউরদের ব্যবসায়িক প্রতিযোগিতা সহ আকর্ষণীয় প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীদের উদ্ভাবনীশক্তিকে উৎসাহিত ও অনুপ্রাণিত করা। এ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।

আজ ১৪ জানুয়ারি ২০২৪ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের কনকোর্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান। উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাসান ও উপাধ্যক্ষ মহসীনা শারমিন নিশাত, ওয়াহিদা ইসলাম ঝুমুর (ইংলিশ ভার্সন) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের ঊর্ধ্বতন সহকারি পরিচালক মোঃ আনোয়ার হাবিব কাজল।

সংবাদ সম্মেলনে জানাননো হয়, আগামি ১০ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৩-৩০ মিনিট পর্যন্ত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে এ আয়োজন চলবে এবং সেরা ৩ জন সুপার কিডকে পুরস্কৃত করা হবে এবং প্রত্যেক অংশগ্রহণকারী পাবে সনদ। মাই ই কিডস যেহেতু তরুণ শিক্ষার্থীদেরকে প্রযুক্তিগত উন্নয়নের ওপর বেশি গুরুত্ব প্রদান করে সেহেতু টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড দেশের ইংলিশ মিডিয়াম ও ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে।
সংবাদ সম্মেলনে আরো জানাননো হয়, বাংলাদেশে অদ্যাবধি ইংলিশ মিডিয়াম স্কুল বা অন্যান্য বসরকারি প্রতিষ্ঠান টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড আয়োজন করেননি।

মাই ই কিডস এবারই প্রথম অনুষ্ঠানটি আয়োজন করেছে। করোনাকালীন সময়ে সমগ্র বিশ্ব একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে যার ফলশ্রুতিতে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকেরা প্রযুক্তির ব্যাপাওে যে নতুন ধারণা পেয়েছে সেই ধারণাকে আরো শাণিত ও সক্ষমভাবে পরিচালনা করার জন্যে তরুণ শিক্ষার্থীদের প্রযুক্তির প্রতি যথেষ্ট গুরুত্ব ও প্রযুক্তিকে সামনের দিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে মাই ই কিডসের এই আয়োজন যুগান্তকারী একটি পদক্ষেপ।

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ তৈরির যে রূপকল্প করেছেন সে রূপকল্পকে বাস্তবে রূপদানের জন্য মাই ই কিডস কর্তৃক আয়োজিত এই টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদেও দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে নেয়ার ক্ষেত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এধরনের কাজে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

রেজিস্ট্রেশনের সকল তথ্যাদি মাই ই কিডসের ওয়েবসাইটে বিস্তরিত রয়েছে। https://myekids.com/technopreneur-olympiad-2024,

যোগাযোগের জন্যঃ মাই ই কিডস্ তথ্য কেন্দ্রঃ ০১৭১৩৪৯৩২৯১

নিউজটি শেয়ার করুন

হতে যাচ্ছে মাই ই-কিডস এবং ডিআইএস এর উদ্যোগে টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড ২০২৪

আপডেট সময় : ০৩:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪