গালফ ফুড ফেয়ারে ৫০ লাখ ডলারের রপ্তানি আদেশ পেয়েছে প্রাণ
- আপডেট সময় : ১২:৩৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭
- / 262
বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা গালফ ফুডে অংশগ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রাণ।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় বিশ্বের ৯৯টি দেশের ৪ হাজার ২০০ অধিক প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করে।
২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ অনুষ্ঠিত এবারের মেলায় ৫০ লাখ মার্কিন ডলার সমমূল্যের রপ্তানি আদেশ পেয়েছে প্রাণ। এ বছর দুটি স্টলে তিন শতাধিক পণ্য প্রদর্শন করে প্রতিষ্ঠানটি। ২০১৩ সাল থেকে মেলায় অংশ নিয়ে আসছে প্রাণ গ্রুপ।
প্রাণ এর রপ্তানি বিভাগের প্রধান মিজানুর রহমান বলেন, ‘গালফ ফুড ফেয়ার বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃত। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা এ মেলায় অংশ নেন। মেলায় প্রাণ পণ্যে দর্শনার্থীদের ব্যাপক উৎসাহ ও সাড়া পেয়েছি।’
বতর্মানে প্রাণ এর পণ্য বিশ্বের ১৩৪টি দেশে রপ্তানি হচ্ছে। গত বছরে ১৮৪ মিলিয়ন ইউএস ডলার সমমূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি করেছে প্রাণ গ্রুপ।


























