ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

গালফ ফুড ফেয়ারে ৫০ লাখ ডলারের রপ্তানি আদেশ পেয়েছে প্রাণ

  • আপডেট সময় : ১২:৩৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭
  • / 270
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা গালফ ফুডে অংশগ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রাণ।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় বিশ্বের ৯৯টি দেশের ৪ হাজার ২০০ অধিক প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করে।

২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ অনুষ্ঠিত এবারের মেলায় ৫০ লাখ মার্কিন ডলার সমমূল্যের রপ্তানি আদেশ পেয়েছে প্রাণ। এ বছর দুটি স্টলে তিন শতাধিক পণ্য প্রদর্শন করে প্রতিষ্ঠানটি। ২০১৩ সাল থেকে মেলায় অংশ নিয়ে আসছে প্রাণ গ্রুপ।

প্রাণ এর রপ্তানি বিভাগের প্রধান মিজানুর রহমান বলেন, ‘গালফ ফুড ফেয়ার বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃত। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা এ মেলায় অংশ নেন।  মেলায় প্রাণ পণ্যে দর্শনার্থীদের ব্যাপক উৎসাহ ও সাড়া পেয়েছি।’

বতর্মানে প্রাণ এর পণ্য বিশ্বের ১৩৪টি দেশে রপ্তানি হচ্ছে। গত বছরে ১৮৪ মিলিয়ন ইউএস ডলার সমমূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি করেছে প্রাণ গ্রুপ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গালফ ফুড ফেয়ারে ৫০ লাখ ডলারের রপ্তানি আদেশ পেয়েছে প্রাণ

আপডেট সময় : ১২:৩৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭