ঢাকা ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার নিথর দেহ তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার পরিচয় শনাক্ত গণশুনানি শুরু, এলপিজির দাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদিতে ফ্লাইট বাতিল: এয়ারলাইন ও ট্রাভেল খাতে ১০০ কোটি টাকা ক্ষতি উখিয়ায় গভীর নলকূপের অগ্নিকাণ্ড: ৪০ ঘণ্টাতেও জ্বলছে গ্যাসের শিখা নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করে টেকসই অর্থনীতির রূপকল্পে বুয়েটে উৎসব জাপান সফরে চার সমঝোতা স্মারকসহ একাধিক চুক্তিতে সই বাংলাদেশের পাবনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারালেন কৃষি কর্মকর্তা

টুঙ্গিপাড়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • আপডেট সময় : ০৫:২০:১০ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / 238
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের এম্পিথিয়াটারে এই প্রতিযোগিতার আয়োজন করে আর্ট স্কুল।
প্রতিযোগিতায় তিনটি গ্রুপে প্রায় ২ শতাধিক শিশু অংশগ্রহণ করে। এতে শিশুরা তাদের চিত্রাঙ্কনের মাধ্যমে মনের গভীর আবেগ ফুটিয়ে তুলে। তারা স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর ছবি, জাতীয় পতাকার ছবিসহ বিজয় দিবসের বিভিন্ন ছবি অঙ্কন করে। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, আর্ট স্কুলের প্রধান প্রশিক্ষক কামরুজ্জামান সাগর ও স্কুলের সাধারণ সম্পাদক শেখ রাজিকুর রহমান পলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টুঙ্গিপাড়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আপডেট সময় : ০৫:২০:১০ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪