ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল গেলেন রাবির ৫ শিক্ষার্থী ইসরাইলে নির্বাচনের ফল প্রকাশ: সরকার গঠন নিয়ে তীব্র অনিশ্চয়তা ভোলায় অনুষ্ঠিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ শীতের সবজির দামে নাভিশ্বাস, চড়া বাজারে দিশেহারা ক্রেতারা সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার শেরেবাংলার ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: তদন্তে তথ্য দিলেন বন্ধু সিরাজগঞ্জে মহাসড়কে মিছিল, গ্রেপ্তার ৩ জন বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বইমেলায় পন্নী নিয়োগীর নতুন গল্পগ্রন্থ আতশবাজি

  • আপডেট সময় : ০৩:২০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অমর একুশে বই মেলায় পাওয়া যাচ্ছে সাদিকুল নিয়োগী পন্নীর ৫ম গল্পগ্রন্থ ‘আতশবাজী’।
বইটিতে ঘামাচির অপারেশন, পারফিউম, প্রেম প্রশিক্ষণ, জামিল ভাইয়ের বাইক, কোষ্ঠকাঠিন্য, চা কিংবা কফির গল্প, ছাদবাগান, কিপটে শহিদুল, বাজি, কাকার ফটোগ্রাফি, তুফান, আরিফ ভাইয়ের সংগীতচর্চা, সর্বরোগ বিশেষজ্ঞ, ফেসবুক অপারেটর, আনারস, পান সমাচার, কালো চশমা, নাশতার দুরবস্থা, আতশবাজি ও কচি ডাব নামে মোট বিশটি গল্প রয়েছে।
রম্যগল্পগুলোতে সামাজিক প্রেক্ষাপট, মানব চরিত্র ও জীবনের নানা অসংগতির বিভিন্ন চিত্র ফুটে উঠেছে। বইটির প্রচ্ছদ করেছেন কাওছার মাহমুদ। বর্ষাদুপুর প্রকাশনি থেকে প্রকাশিত বইটির মূল্য রাখা হয়েছে ২৭০ টাকা। মেলায় বইটি ২৬ নম্বর প্যাভেলিয়নে স্টুডেন্ট ওয়েজ/বর্ষাদুপুরের স্টলে পাওয়া যাচ্ছে।
সাদিকুল নিয়োগী পন্নীর লেখালেখি শুরু ২০০৫ সাল থেকে। একাদশ শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় তার প্রথম লেখা ছাপা হয় দৈনিক যুগান্তরে। তারপর থেকে তিনি যুগান্তরের বিভিন্ন পাতায় নিয়মিত লেখালেখি শুরু করেন। জগন্নাথ বিশ^বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর যোগদান করেন দৈনিক যুগান্তরে সাংবাদিক হিসেবে। প্রায় সাত বছর সাংবাদিকতার পাশাপাশি তিনি দৈনিক যুগান্তরের প্রায় প্রতিটি ফিচার পাতায় নিয়মিত লিখেছেন। একইসময় গল্পসহ নানা বিষয়ে লেখালেখি করেছেন বিভিন্ন জাতীয় দৈনিকে। বর্তমানে তিনি বাংলাদেশ টেলিভিশনে নির্বাহী প্রযোজক হিসেবে কর্মরত আছেন। টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান ও নাটক নির্মাণের পাশাপাশি জাতীয় দৈনিকে গল্পসহ নানা বিষয়ে নিয়মিত লিখে যাচ্ছেন। তার পূর্ব প্রকাশিত গল্পগ্রন্থ: অদৃশ্য শ্রোতা, সন্ধ্যামালতি, এক সুতা জমি ও জল থেরাপি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বইমেলায় পন্নী নিয়োগীর নতুন গল্পগ্রন্থ আতশবাজি

আপডেট সময় : ০৩:২০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪