বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান
- আপডেট সময় : ০২:০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 3
সম্প্রতি দেশের বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে যে, বাংলাদেশ থেকে প্রতি বছর এক লাখ কর্মী নেওয়ার ব্যাপারে জাপান সরকার সম্মতি দিয়েছে। তবে এই দাবি পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা বলে স্পষ্টভাবে নাকচ করেছে টোকিও।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি কিতামুরা তোশিহিরো বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু বার্তায় এই কর্মী নিয়োগের যে দাবি করা হচ্ছে, তার কোনো সত্যতা নেই।
কিতামুরা তোশিহিরো আরও স্পষ্ট করেন যে, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের শীর্ষ পর্যায়ের বৈঠকেও এই ধরনের কোনো বিষয় নিয়ে কোনো ধরনের আলোচনাই হয়নি। তিনি আগ্রহী সবাইকে এই বৈঠকের বিস্তারিত বিবরণ জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দেখার পরামর্শ দিয়েছেন।
























