ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু পাবনায় ১১টি দেশীয় অস্ত্রসহ সর্বহারা দলের কমান্ডার গ্রেপ্তার কাল প্রকাশ হচ্ছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল তিন বিমানবন্দরে বাড়ছে সোনা চোরাচালান, নেপথ্যের কারিগররা অধরা তিন বিমানবন্দরে বাড়ছে সোনা চোরাচালান, নেপথ্যের কারিগররা অধরা আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল গেলেন রাবির ৫ শিক্ষার্থী ইসরাইলে নির্বাচনের ফল প্রকাশ: সরকার গঠন নিয়ে তীব্র অনিশ্চয়তা ভোলায় অনুষ্ঠিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ শীতের সবজির দামে নাভিশ্বাস, চড়া বাজারে দিশেহারা ক্রেতারা সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার

শেরপুরে শ্রীবরদীতে বাস-ট্রলি সংঘর্ষে ট্রলি হেলপার নিহত ২

  • আপডেট সময় : ০৩:১১:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • / 250
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার শ্রীবরদীতে আজ বাসের সাথে ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি হেলপারসহ ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। শ্রীবরদী উপজেলা ভায়াডাঙ্গা-কুরুয়া সড়কের কুরুয়া পশ্চিমপাড়া মাদ্রাসার পাশে ২১ ফেব্রুয়ারি বুধবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-বড় পোড়াগড় গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ট্রলি হেলপার হামিদুল্লাহ (২৬) এবং পাশ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার পাখিমারা গ্রামের আব্দুল বারেকের ছেলে গোলাম ফারুক লিটন (৫০)। আহতদের শেরপুর জেলা হাসপতালে ভর্তি করা হয়েছে।
শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ট্রলিতে লাকড়ি নিয়ে শ্রীবরদীর ভায়াডাঙা হতে শেরপুর সদরে যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা মা মনি পরিবহনের দূরপাল্লার বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় কাঠভর্তি ট্রলিটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে এবং যাত্রীবাহী বাসটি রাস্তার পাশের একটি বাড়ীতে ঢুকে পড়ে। ট্রলির হেলপার হামিদুল্লাহ ট্রলির নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা আহতদের উদদ্ধার করে জেলা হাসপাতালে পাঠালে গোলাম ফারুক মারা যায়। ওসি জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে শ্রীবরদীতে বাস-ট্রলি সংঘর্ষে ট্রলি হেলপার নিহত ২

আপডেট সময় : ০৩:১১:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪