ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা করলেন প্রধানমন্ত্রী রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের চতুর্থ চালান নতুন পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে সিলেটে শিক্ষকদের বিক্ষোভ রিজভী: ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে আগামী ৫ বছরে সাড়ে ৪ হাজার ইউনিয়নে খেলার মাঠ গড়বে সরকার ৪ নভেম্বরের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী

পুতিনের মন্তব্য ‘কাণ্ডজ্ঞানহীন’ : যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : ০১:৪৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
  • / 176
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরমাণু যুদ্ধের ঝুঁকির সতর্কতাকে যুক্তরাষ্ট্র ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে অভিহিত করে তার এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন বলেছে, এই ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন, ‘আমরা ভ্লাদিমির পুতিনের কাছ থেকে যে এমন ‘কাণ্ডজ্ঞানহীন’ বক্তব্য এই প্রথমবার দেখছি, তা কিন্তু নয়। তিনি এর আগেও এমন বক্তব্য দিয়েছেন। তবে পরমাণু ক্ষমতাধর কোনো দেশের নেতার পক্ষে এই ধরনের বক্তব্য দেয়া মানায় না।’

তিনি বলেন, ‘আমরা অতীতে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিণতি সম্পর্কে রাশিয়ার সাথে ব্যক্তিগতভাবে এবং সরাসরি যোগাযোগ করেছি।’

তবে মিলার বলেন, ‘রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে এমন কোন লক্ষণ বা তথ্য আমাদের কাছে নেই।’

বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে পুতিন পশ্চিমাদের সতর্ক করে দিয়ে বলেছেন, কোনো দেশ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষা করতে সেখানে সৈন্য পাঠালে তাদের ‘করুণ পরিণতি’ ভোগ করতে হবে। সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুতিনের মন্তব্য ‘কাণ্ডজ্ঞানহীন’ : যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০১:৪৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪