ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা করলেন প্রধানমন্ত্রী রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের চতুর্থ চালান নতুন পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে সিলেটে শিক্ষকদের বিক্ষোভ রিজভী: ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে আগামী ৫ বছরে সাড়ে ৪ হাজার ইউনিয়নে খেলার মাঠ গড়বে সরকার ৪ নভেম্বরের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী

আগুনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি চুন্নুর

  • আপডেট সময় : ১০:০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
  • / 174
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর বেইলি রোডের আগুনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নু।
তিনি আজ সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ দাবি জানান।
মুজিবুল হক চুন্নু বলেন, বেইলি রোডে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২ জন। যে ভবনে আগুন লেগেছে সেটিতে কোনো রেস্টুরেন্টের অনুমতি ছিল না। অথচ এই ভবনে ৮টি রেস্টুরেন্ট ছিল। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ডিটেইল্ড এরিয়া প্ল্যানের (ড্যাপ) কর্মকর্তারা জানিয়েছেন ভবনের একতলা থেকে ৭ তলা পর্যন্ত বাণিজ্যিক অনুমোদন দেওয়া ছিল। তবে তা শুধু অফিস কক্ষ হিসেবে ব্যবহারের জন্য। রেস্তোরাঁ, শো-রুম বা অন্য কিছুর অনুমোদন ছিল না।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক উদ্ধৃত করে তিনি বলেন, ভবনে কোনো ধরণের অগ্নি নিরাপত্তার ব্যবস্থাই ছিল না, কোনো নিরাপত্তা সিঁড়িও ছিল না। নীমতলি, চকবাজার, বনানীতে একটি টাওয়ারে আগুন ধরে মানুষ মারা যায়। ভবনটির যিনি ডিজাইন করেছিলেন, তিনি বলেছেন, ডিজাইন করা হয়েছিল সেখানে বাণিজ্যিক অফিস থাকবে, সেখানে অফিস থাকবে। সেখানে যখন হোটেল করা হয় তখন এই আর্কিটেক্ট ডেভেলপার ও জমির মালিককে বার বার চিঠি দিয়ে বলেন, এই বিল্ডিং যেভাবে ডিজাইন করা হয়েছে, সেখানে রেস্তোরাঁ দেওয়ার সুযোগ নেই। কিন্তু তার কথা কেউ শোনেনি।
তিনি বলেন, ধানমন্ডি সাত মসজিদ রোডে একটা বিল্ডিংয়ে পনেরটা রেস্টুরেন্ট। অথচ, এই রেস্টুরেন্টের কোনো অনুমতি নাই।
ধানমন্ডি সাত মসজিদ রোডে প্রত্যেকটা রাস্তার পাশে কয়েকশ দোকান। বিল্ডিংয়ে বিল্ডিংয়ে রেস্টুরেন্ট, একটারও পারমিশন নাই। আরও এরকম ঘটনা ঘটবে সরকার যদি এ বিষয়ে সচেতন না হয়। সরকারের কাছে দাবি, দায়দায়িত্ব নিয়ে এই ঘটনার জন্য কারা কারা দায়ী, রাজউক হোক, ফায়ার ব্রিগেড হোক, পরিবেশ হোক- তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে যাতে ভবিষ্যতে এই ধরনের আর কোনো ঘটনা না হয় সেই ব্যবস্থা করেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগুনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি চুন্নুর

আপডেট সময় : ১০:০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪