ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা করলেন প্রধানমন্ত্রী রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের চতুর্থ চালান নতুন পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে সিলেটে শিক্ষকদের বিক্ষোভ রিজভী: ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে আগামী ৫ বছরে সাড়ে ৪ হাজার ইউনিয়নে খেলার মাঠ গড়বে সরকার ৪ নভেম্বরের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী

মানবকল্যাণে কাজ করতে পারা সৌভাগ্যের বিষয় : সিসিক মেয়র

  • আপডেট সময় : ১০:০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
  • / 266
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মানবকল্যাণে কাজ করতে পারা সৌভাগ্যের বিষয় বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
তিনি আজ শনিবার সকালে সিলেটের শাহপরাণস্থ ইনসান এইড বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গনে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইনসান এইড’ বাংলাদেশের উদ্যোগে বয়স্ক ভাতা, রমজানের খাদ্য সামগ্রী ও চিকিৎসা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় সিসিজ মেয়র বলেন, ইনসান এইড বাংলাদেশ প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প চালু করেছে, বয়স্ক ভাতা, শীতবস্ত্র, চিকিৎসা অনুদান ইত্যাদি প্রদানের মাধ্যমে সমাজের মানুষকে সহযোগিতা করছে। বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এই যাত্রায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
ইহসান এইড-এর চেয়ারপার্সন হাফিজ মাওলানা ইউসুফ সালেহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইনসান এইড ইউকের প্রতিষ্ঠাতা সদস্য নুরুল ইসলাম চৌধুরী (আমির), ইনসান এইড ইউকের ভাইস চেয়ারম্যান মো. মাহবুব আলম শামীম, সিসিকের ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম, ৩৪নং ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদীন, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর সাজেদা বেগম, আইডিয়া সিলেটের নির্বাহী পরিচালক নজমুল হক, ইনসান এইডের ট্রেজারার মোহাম্মদ মিয়া ও সদস্য রফু মিয়া প্রমূখ।
ইনসান এইডের ওভারসিজ ডেভলোপমেন্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার নূর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনসান এইড বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. মইনুল আলম ও আহমদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জাহেদ আহমদ।
সভাপতির বক্তব্যে ইউসুফ সালেহ বলেন, ইনসান এইড মানুষের সঙ্গে ভালোবাসা ও দায়িত্ববোধের সেতু গড়ে তুলেছে। দান-খয়রাত নয়, মানুষের হক্ব পৌঁছে দিতে আমরা নিবেদিতভাবে কাজ করে যাচ্ছি। এ কার্যক্রমকে আরও এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানবকল্যাণে কাজ করতে পারা সৌভাগ্যের বিষয় : সিসিক মেয়র

আপডেট সময় : ১০:০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪