ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

৩১২ রানে অলআউট বাংলাদেশ, বৃষ্টিবাঁধায় খেলা স্থগিত

  • আপডেট সময় : ১০:৫৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭
  • / 377
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাইগার অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাটিং দৃঢ়তায় গলে টেস্টের প্রথম ইনিংসে ৩১২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের সংগ্রহ থেকে ১৮২ রানে পিছিয়ে থাকতেই সবগুলো উইকেট হারায় তারা। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ অাছে। বৃষ্টি থামার পর শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেবে।

এর আগে দিনের শুরুতে সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। বাংলাদেশকে আশা দেখাচ্ছিল তার সাবলীল ব্যাটিং। দ্বিতীয় দিনে শেষে ৬৬ রানে অপরাজিত থাকা সৌম্য আজ ১৩৭ বলে ৮ চার এবং ১ ছক্কায় ৭১ রান করে লাকমলের শিকার হন। লাকমলের শর্ট বলটি বিভ্রান্ত করে সৌম্যকে। একটু মনযোগ হারিয়ে ফেলেন তিনি। বলটি ছেড়ে দিতে গিয়েও কী মনে করে আবার পুল করে বসেন। দিলরুয়ান পেরেরা ক্যাচটি তালুবন্দী করতে ভুল করেননি।
সৌম্যর পর স্বভাবসুলভ আক্রমণাত্বক হতে গিয়ে বাজে বলে উইকেট বিলিয়ে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ১৯ বলে ২৩ রান করে আউট হন। সান্দাকানের বলটি ফাইন লেগ দিয়ে পাঠাতে চেয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটের কানায় লেগে তা চলে যায় কিপার ডিকাভিলার হাতে।

সাকিবের বিদায়ের পর দ্রুতই ফিরে যান মাহমুদ উল্লাহ রিয়াদ। তার ব্যাটে রানখরা যেন কাটছেই না। দলীয় ১৮৪ রানে লাহিরু কুমাররা দারুণ এক ইয়র্কারের সরাসরি বোল্ড হয়ে যান ২৬ বলে ৮ রান করা রিয়াদ। মাত্র ৮ রানের ব্যবধানে অধিনায়ক রঙ্গনা হেরাথের প্রথম শিকারে পরিণত হন অনেকদিন পর দলে সুযোগ পাওয়া উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস। হেরাথের বলে গুনারত্নের হাতে ক্যাচ দেন ১৩ বলে ৫ রান করা লিটন।
লিটন আউট হওয়ার পর ক্রিজে আসেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। প্রথম সেশনের ধাক্কা সামাল দিয়ে মুশফিক-মিরাজ জুটি ১০৬ রানের জুটি গড়ে তোলেন। এই জুটিতে মিরাজের অবদান ৪১ রান। এরপরই আসে পেরেরা জোর আঘাত। এলবি ডব্লিউ হয়ে ফিরে যান মিরাজ ও তাসকিন।

একপ্রান্তে বোলার শুভাসিষকে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করতে গিয়ে লঙ্কান অধিনায়ক হেরাতের শিকার হন মুশফিক। বোল্ড হওয়ার আগে তিনি ৮ চার ও ১ ছয়ে ৮৫ রানের একটি ইনিংস খেলেন। শেষ উইকেট হিসেবে মুস্তাফিজকে আউট করে হেরাথ বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩১২ রানে অলআউট বাংলাদেশ, বৃষ্টিবাঁধায় খেলা স্থগিত

আপডেট সময় : ১০:৫৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭