নিউইয়র্ক মাতাতে আসছেন মমতাজ, চলছে আয়োজকদের প্রস্তুতি
- আপডেট সময় : ০১:০১:২০ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
- / 565
মো.জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মাতাতে আসছেন সঙ্গীত শিল্পী মমতাজ। এ নিয়ে চলছে গোল্ডেন এইজ হোম কেয়ার ও আয়োজকদের ব্যাপক প্রস্তুতি।
আগামী ১৭ মে ২০২৪, শুক্রবার যুক্তরাষ্ট্র নিউইয়র্কের কুইন্সের আমাজুরা হলে গোল্ডেন এইজ হোম কেয়ার ব্যানারে জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজের জমকালো একটি লাইভ কন্সার্টের আয়োজন করা হবে।

এই নিয়ে নিউইয়র্কে বসবাসকারী প্রবাসীদের মধ্যে চলছে উন্মাদনা। এই প্রোগ্রামের আয়োজনে রয়েছেন অনিক রাজ, শিবলী সাদেক, এমডি আলম নোমি, মো. বদ্রুদ্দুজা সাগর এবং বেলাল আহমেদ। ইভেন্ট ম্যানেজমেন্ট এ আছে গ্যালাক্সি মিডিয়া এবং মিডিয়া পার্টনার হিসেবে আছে সাপ্তাহিক আজকাল।
গোল্ডেন এইজ হোম কেয়ার এটি যুক্তরাষ্ট্র নিউইয়র্কের শাহ নেওয়াজ গ্রুপের সুপরিচিত একটি প্রতিষ্ঠান। নিউ ইয়র্কে দ্রুত বর্ধমান হোম কেয়ার এজেন্সি হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত সর্বাধিক জনপ্রিয় এই প্রতিষ্ঠান বয়স্ক মানুষের ঘরোয়া সেবা দিয়ে থাকে।
টিকেট প্রাইজ ক্যাটাগরি হিসেবে গোল্ড ২৫$, ভিআইপি ১০০$, ভিভিআইপিঃ ২০০$ ।
টিকেটের জন্য যোগাযোগ করুনঃ 934-444-1863।




















