জেট ফুয়েলের দাম বাড়ল, লিটারে বৃদ্ধি ১৭ টাকা
- আপডেট সময় : ০৬:৪৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 1
দেশের আকাশপথে চলাচলকারী উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (৭ অক্টোবর) বিকেলে এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে জ্বালানির নতুন এই দর ঘোষণা করা হয়, যা ওইদিন রাত ১২টা থেকেই কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন দাম বহাল থাকবে বলে জানানো হয়েছে।
নতুন নির্ধারিত দর অনুযায়ী, এখন থেকে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েল ১৮২ টাকা ৭১ পয়সায় কিনতে হবে। অথচ সেপ্টেম্বর মাসজুড়ে অভ্যন্তরীণ রুটের এই জ্বালানির দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। সেই হিসাবে, চলতি অক্টোবর মাসে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জ্বালানির দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা।
একইভাবে আন্তর্জাতিক রুটের ফ্লাইটেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বর্তমানে এই রুটে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৮৮২ ডলার। গত মাসে আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১ দশমিক ০৭৭০ ডলার। এতে আন্তর্জাতিক রুটে প্রতি লিটারে শূন্য দশমিক ১১ সেন্ট দাম বৃদ্ধি পেয়েছে।
বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জেট এ-১ জ্বালানির গড় প্ল্যাটস রেট এবং একই সময়ের মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টের হারের ভিত্তিতেই এই মূল্য সমন্বয় করা হয়েছে। দাম বাড়ানোর বিষয়ে বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সময়ে জেট এ-১ এর আন্তর্জাতিক বাজার মূল্য প্ল্যাটস রেটের (Platts Rate) গড় এবং এই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি। 5, 4, 1, 2003, 22, 34.




















