ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

  • আপডেট সময় : ০৭:৪২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • / 654
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজকে বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউটের মর্যাদা দেওয়ার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় ও নিউমার্কেট এলাকা অবরোধ করে রেখেছেন কলেজের শিক্ষার্থীরা।

আজ সোমবার বেলা পৌনে ১১টা থেকে শুরু হওয়া অবরোধের কারণে নীলক্ষেত মোড় ও এর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি ও এলিফ্যান্ট রোড এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবি, ইনস্টিটিউট কবে হবে?’ , ‘ক্লাস পরীক্ষা হবে না ইনস্টিটিউট না হলে’, ‘দাবি আদায় না হলে বিক্ষোভ চলবে’ বলে স্লোগান দেন।

আন্দোলনের অন্যতম সমন্বয়কারী ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর শাখার সহসভাপতি ইশরাত জাহান বলেন, দীর্ঘদিন ধরে এই দাবিতে তারা আন্দোলন করছেন। কোনো ফল না পেয়ে আবার তারা বিক্ষোভ করছেন।

কলেজের অধ্যক্ষ ফাতেমা সুরাইয়া বলেন, আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি। শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে বলেছি, জনগণের ভোগান্তি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে বলেছি। কিন্তু ওরা আমাদের কথা শুনছে না। গতকাল সারাদিন আলোচনা হয়েছে। ওরা আমাদের শত্রু মনে করছে।

এদিকে রমনা পুলিশের উপ কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, শিক্ষার্থীরা রাস্তা আটকে রেখেছে। আমরা তাদের বুঝিয়ে সরিয়ে দিয়ে রাস্তা স্বাভাবিক করার চেষ্টা করছি।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউটের মর্যদার দাবিতে আট বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

আপডেট সময় : ০৭:৪২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭