ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

দেশে ফিরছেন মাহমুদউল্লাহ্‌, সহসাই দলভুক্ত হচ্ছেন না!

  • আপডেট সময় : ০৮:২৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • / 322
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সব গুঞ্জনকে সত্য করে শ্রীলঙ্কায় চলমান সব সিরিজ থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ্‌ রিয়াদ। টেস্টের পাশাপাশি ওয়ানডে আর টি-টোয়েন্টিতেও তাকে বিবেচনায় না রাখায় আগামীকাল মঙ্গলবার দেশে ফিরে আসবেন তিনি।

দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমকে জানান, দ্বিতীয় টেস্টে পি সারা ওভালে মাঠে নামার আগের দিন (মঙ্গলবার) দেশে ফেরত পাঠানো হচ্ছে তাকে। সুজনের মতে, যেহেতু ম্যাচ পাচ্ছেন না রিয়াদ তাই শ্রীলঙ্কায় রাখার প্রয়োজন মনে করছে না টিম ম্যানেজমেন্ট।

গলে প্রথম টেস্টে একরকম ব্যর্থই হয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। দুই ইনিংসে রান করেছেন ৮, ০। সর্বশেষ ১০ টেস্টে ম্যাচে উল্লেখযোগ্য পারফরম্যান্স বলতে দুটিমাত্র হাফসেঞ্চুরি। সীমিত ওভারের ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো করলেও, অনেকদিন ধরেই ওয়ানডেতেও ব্যর্থ সাবেক এই সহঅধিনায়ক।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, মাহমুদুল্লাহর অভিজ্ঞতা শততম টেস্টে খুবই দরকার ছিল। এভাবে তাকে শেষ মুহুর্তে বের করে দেয়ার অর্থ ফিরতে অনেক কাঠখড় পেড়াতে হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে ফিরছেন মাহমুদউল্লাহ্‌, সহসাই দলভুক্ত হচ্ছেন না!

আপডেট সময় : ০৮:২৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭