ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের সুরক্ষায় কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ০৬:৪৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • / 161
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
অভিবাসী কর্মীদের প্রবাসে এবং প্রত্যাবাসন পরবর্তী সময়ে দেশে সুরক্ষিত জীবনমান নিশ্চিতে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

বৃহস্পতিবার (২৩ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পার্লামেন্টারি ককাস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এ সভায় এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সরকার দক্ষ অভিবাসী কর্মী বিদেশে পাঠানোর পাশাপাশি প্রত্যাগত অভিবাসী কর্মীদের বিশেষায়িত নতুন জ্ঞান, দক্ষতা, নেটওয়ার্ক, সক্ষমতা ও অর্থনৈতিক পুঁজি দেশের সামগ্রী সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমে বিস্তৃতভাবে যুক্ত করার লক্ষ্যে একটি উপযুক্ত পরিবেশ তৈরিতে কাজ করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী দক্ষ জনবল পাঠানোর মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো হবে জানিয়ে শফিকুর রহমান বলেন, এজন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে আধুনিক আধুনিক ও যুগোপযোগী যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, পার্লামেন্টারি ককাসের সকল পরামর্শ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে কাজ করছে। সরকার এবং পার্লামেন্টারি ককাস একসঙ্গে প্রবাসী কর্মীদের উন্নয়ন ও তাদের সুরক্ষিত জীবন মান নিশ্চিন্তে সর্বদা কাজ করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন পার্লামেন্টারি ককাস অফ মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারপার্সন তানভীর শাকিল জয়, সংসদ সদস্য আরমা দত্ত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন প্রমুখ।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রবাসীদের সুরক্ষায় কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৬:৪৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪