ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

গাজা থেকে কোনো মুসল্লি সৌদিতে হজে আসতে পারেনি

  • আপডেট সময় : ০৮:২২:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

আগামী ১৪ জুন শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। হজে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে সৌদিতে আসছেন সাধারণ মুসল্লিরা।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন গতকাল মঙ্গলবার (১১ জুন) পর্যন্ত ১৫ লাখের বেশি বিদেশি হজযাত্রী সৌদিতে এসে পৌঁছেছেন। যাদের বেশিরভাগই এসেছেন বিমানে। আগামী কয়েকদিনে আরও অসংখ্য হজযাত্রী আসবেন।

এছাড়া সৌদির নাগরিক এবং প্রবাসীরাও এসব হজযাত্রীর সঙ্গে যোগ দেবেন।

তবে দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে এ বছর কেউ হজ করতে আসতে পারেননি। কিন্তু ফিলিস্তিনের আরেক অংশ পশ্চিমতীর থেকে হজ করতে অনেকে এসেছেন।

সৌদির সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছেন, সৌদিতে এ মাসের শুরুতে হজ করতে ৪ হাজার ২০০ ফিলিস্তিনি পৌঁছান।

এদিকে সৌদির কর্মকর্তারা জানিয়েছেন, তারা আশা করছেন গত বছরের তুলনায় এ বছর বেশি মানুষ হজ করবেন। ২০২৩ সালে সবমিলিয়ে ১৮ লাখ মানুষ হজ করেছিলেন। করোনা মহামারি পরবর্তী সময়ে গত বছরই সবচেয়ে বেশি মানুষ পবিত্র হজ পালন করেন। করোনা হানা দেওয়ার আগে ২০১৯ সালে হজ পালনকারীর সংখ্যা ২৪ লাখ ছাড়িয়েছিল।

যেসব বিদেশি হজ করতে এসেছেন তারা মক্কার পবিত্র কাবা শরীফ তাওয়াফ করেছেন।

শুক্রবার ১৪ জুন হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৫ জুন হবে আরাফাতের দিন। হজের মাধ্যমে পবিত্র হয়ে হাজিরা পরের দিন ১৬ জুন পশু কোরবানি করবেন। সূত্র: আরব নিউজ

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজা থেকে কোনো মুসল্লি সৌদিতে হজে আসতে পারেনি

আপডেট সময় : ০৮:২২:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪