ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন

খাবার হচ্ছে একটি দেশের সাংস্কৃতিক দূত: সংবাদ সম্মেলনে খলিল

  • আপডেট সময় : ০৯:১৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • / 333
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১৭ নভেম্বর রোববার আমেরিকার নিউ ইয়র্কের বস্তে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড-এর প্রথম আসর। ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’ এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। 

এদিন সন্ধ্যায় কুইন্সের টেরেস অন দ্য পার্ক অডিটোরিয়ামে এক জমকালো আয়োজনের মাধ্যমে নির্বাচিতদের হাতে তুলে দেয়া হবে এই অ্যাওয়ার্ড।

এই নিয়ে ৪ জুলাই বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারি অ্যাওয়ার্ড এর অন্যতম উদ্যেক্তা ও ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড প্রাপ্ত যুক্তরাষ্ট্রের মাষ্টার মোঃ শেফ খলিলুর রহমান। জ্যামাইকার খলিল বিরিয়ানী হাউজের দোতলায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে কারি অ্যাওয়ার্ড-এর সহ আয়োজক ও বিজনেস আমেরিকা ও অর্থকন্ঠের সম্পাদক এনামুল হক এনাম, অ্যাওয়ার্ড কমিটির আইনী প্রতিষ্ঠানের পক্ষে এন মজুমদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’ হচ্ছে একটি আন্তর্জাতিক মূলধারার আয়োজন। এই আয়োজনে নিউ ইয়র্কের মেয়রসহ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর থেকে শুরু করে নানা সেক্টরের বিশিষ্ট ব্যক্তিরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মোট ৬টি ক্যাটাগরিতে এই এ্যাওয়ার্ড দেয়া হবে। এগুলো হচ্ছে লাইফ টাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড, রেষ্টুরেন্ট অব দ্য ইয়ার, এক্সিকিউটিভ শেফ অব দ্য ইয়ার, শেফ অব দ্য ইয়ার, ফুড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কোম্পানী অব দ্য ইয়ার এবং হোম কুক অব দ্য ইয়ার।

বিশ্বখ্যাত মাষ্টার শেফ ও কালিনারি বিশেষজ্ঞরা অ্যাওয়ার্ড জুরি বোর্ডে থাকবেন। এটি হবে আন্তর্জাতিক মানের মূল ধারার আয়োজন।

খলিল ফুডের চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, খাদ্য হচ্ছে একটি দেশের সাংস্কৃতিক দূত। আর তাই ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’ আয়োজনের প্রধান উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশের খাবার এবং সংস্কৃতিকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া এবং একইসঙ্গে বিশ্বের নানা প্রান্তের বৈচিত্র্যময় নানান খাবারের সঙ্গে পরিচিত হওয়া।

তিনি আরী বলেন,”আমেরিকান কারি অ্যাওয়ার্ড’ প্ল্যাটফর্মটি বিশ্বের বৈচিত্র্যময় খাবার ও সংস্কৃতির মেলবন্ধন ঘটাবে। তবে এই আয়োজনের প্রধান উদ্দেশ্য থাকবে, বাংলাদেশের খাবারকে বিশ্ব দরবারে তুলে ধরা। বাংলাদেশের আকর্ষণীয় এবং মুখোরচক সব খাবার এবং এ বিষয়ক সংস্কৃতিকে আমরা বিশ্বজুড়ে পরিচিত করতে চাই। পাশাপাশি কালিনারি পেশাকে আরও বেশি জনপ্রিয় এবং নতুন প্রজন্মকে এই পেশায় আগ্রহী করাও আমাদের এই আয়োজনের আরেকটি উদ্দেশ্য। আমরা আশাকরি ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’ ও কালিনারি শিল্প (রন্ধন শিল্প) এবং কালিনারি শিল্পের (রন্ধন শিল্পের) অন্যতম গ্রহণযোগ্য এবং সম্মানীয় প্ল্যাটফর্মে পরিণত হবে।”

এনামুল হক এনাম জানান, আমরা ব্রিটিশ কারি এ্যাওয়ার্ডের আদলে এই আয়োজন করলেও আমেরিকান কারি এ্যাওয়ার্ডে কিছু ব্যতিক্রম থাকবে। ব্রিটিশ কারি এ্যাওয়ার্ডে শুধুমাত্র ব্রিটেনের শেফরা অংশ নিতে পারেন। কিন্তু এই এ্যাওয়ার্ডে আমেরিকা ছাড়াও বাংলাদেশ, ভারত, পাকিস্তান ইতালি, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে শেফ ও রেষ্টুরেন্ট অংশ নিতে পারবে।

‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’ কর্তৃপক্ষ এই আয়োজনকে সফল এবং সার্থক করতে আপনাদের সবার সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন

খাবার হচ্ছে একটি দেশের সাংস্কৃতিক দূত: সংবাদ সম্মেলনে খলিল

আপডেট সময় : ০৯:১৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪