ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

গুড় খাঁটি যেভাবে যাচাই করবেন

  • আপডেট সময় : ১০:৫০:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • / 755
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শীতে বাঙালির ঘরে ঘরে পিঠে-পার্বণের তোড়জোড় চলছে। বছরের এই সময়টায় পিঠে-পুলির মিষ্টি গন্ধে আকাশ-বাতাস ভরে ওঠে। সেই গন্ধে মিশে থাকে পাটালি গুড়ের সুবাস। আর তাই শীতেই সবচেয়ে বেশি গুড় কেনার হিড়িক পড়ে বাঙালির। পিঠার স্বাদ কেমন হবে, তা অনেকাংশে নির্ভর করে গুড়ের গুণমানের ওপর।

ইদানীং অবশ্য ভেজাল গুড়ে ছেয়ে গেছে বাজার। কোনটি আসল, কোনটি নকল, সেটি চেনা সহজ নয় একেবারেই। গুড় কেনার আগে দেখেশুনে নিতে হবে। না হলে ঠকে যাওয়ার সম্ভাবনা প্রবল। পাটালি গুড় কেনার আগে কোন বিষয়গুলো যাচাই করে নেবেন?

স্বাদ

গুড় কেনার আগে এক টুকরো ভেঙে মুখে দিন। স্বাদ যদি নোনতা হয়, না কেনাই ভালো। নোনতা গুড় কোনোভাবেই খাঁটি হতে পারে না। ভেজাল মেশানো থাকলেই সাধারণত এমন হয়।

বর্ণ

গুড়ের রং সাধারণত হালকা বাদামি হয়। কিনতে গিয়ে যদি দেখেন রং একটু বেশি কালচে হয়ে গিয়েছে, সেটি না নেওয়াই ভালো। অনেক সময় গুড়ের ওপরে সাদা আর হলদে স্তর পড়ে যায়। রাসায়নিক মেশানো থাকলেই এমন রং বদলে যেতে পারে। তাই কেনার আগে সাবধান থাকা জরুরি।

গন্ধ

ভালো মানের পাটালির নিজস্ব গন্ধ থাকে। দূর থেকেই গন্ধে ম ম করে চারিদিকে। কেনার আগে নাকের কাছে এনে একবার শুঁকে নিন। গন্ধের বিশেষ তীব্রতা না থাকলে কেনার দরকার নেই। অনেক সময় রাসায়নিক নানা সামগ্রী মেশানোর কারণে গুড়ের আসল গন্ধ চাপা পড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুড় খাঁটি যেভাবে যাচাই করবেন

আপডেট সময় : ১০:৫০:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪