ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

পারিবারিক গল্পে ‘ননসেন্স’ আসছে বাংলা নববর্ষে

  • আপডেট সময় : ০১:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / 326
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক
শহরকেন্দ্রিক পারিবারিক গল্পের ওয়েব সিরিজ ‘ননসেন্স’। আসছে পহেলা বৈশাখ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে এটি। ছয় পর্বের সিরিজটি নির্মাণ করেছেন রাকেশ বসু।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, আইশা খান, নাজিবা বাশার, মিলি বাশার, শহীদুল আলম সাচ্চু, টনি মাইকেল গোমেজসহ অনেকে।

সিরিজের গল্প ধারণা টনি মাইকেল গোমেজের। লিখেছেন মনসুর রহমান চঞ্চল। চিত্রনাট্য করেছেন রাকেশ বসু।

সিরিজটি প্রকাশ উপলক্ষ্যে শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর শিল্পকলার জাতীয় চিত্রশালায় এক প্রিমিয়ারের আয়োজন করা হয়। এতে সিরিজের শিল্পী ও কলা কুশলীরা উপস্থিত হয়েছিলেন।

সিরিজের গল্প নিয়ে নির্মাতা রাকেশ বসু বলেন, এটা কোনো ডার্ক ঘরানার গল্প নয়, একই অ্যাপার্টমেন্টে থাকা দুইটি ভিন্ন চিন্তাধারার দুইটি পরিবারের গল্প। গল্পটি শুরু হয় মধ্যবিত্ত পরিবারের এক ব্যক্তিকে ঘিরে। যার মধ্যে বর্তমান সমাজের প্রতিচ্ছবি রয়েছে। যিনি সবার মন যুগিয়ে চলতে চলতে পছন্দ করেন। হঠাৎ করে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। কেন সেই দ্বন্ধ এবং কী সেই ঘটনা সেই গল্পই দেখা যাবে সিরিজে।

ঢাকার বিভিন্ন প্রান্তে সিরিজের দৃশ্যধারণের কাজ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক রাকেশ। সিরিজটি নিয়ে তিনি আরও বলেন, পারিবারিক গল্পের সিরিজ এটি। নাটকে তো অনেক বিষয় থাকে আমরা দেখাতে পারি না। ওয়েব সিরিজে আমরা তা তুলে ধরতে পারি। এই গল্পটা দর্শকের পছন্দ হবে বলে আমি মনে করছি।

বিডিসংবাদ ডটকম/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পারিবারিক গল্পে ‘ননসেন্স’ আসছে বাংলা নববর্ষে

আপডেট সময় : ০১:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫