ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

রাজধানীতে তিন নাটক

  • আপডেট সময় : ০৮:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংস্কৃতিক প্রতিবেদক
শিল্পকলা একাডেমি ও বেইলি রোডের মহিলা সমিতির মিলনায়তনসহ রাজধানীর তিন মিলনায়তনে মঞ্চায়ন হলো তিনটি নাটক। এরমধ্যে নাটকস্বরনীখ্যাত বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চায়ন হয় পদাতিক নাট্য সংসদ প্রযোজিত নাটক পাকে বিপাকে”। আর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকের দল তাড়ুয়া প্রযোজিত নাটক “অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট ” এবং একই সময়ে পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় শুণ্যন রেপার্টরি থিয়েটারের নাটক ” আত্মজয়”।
মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চস্থ “পাকে বিপাকে” নাটকটি ছিলো পদাতিক নাট্য সংসদের ৪৩ তম প্রযোজনা ২৫ তম মঞ্চায়ন।
মনোজ মিত্র রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন সঞ্জীব কুমার দে।
নিঝুম রাতে গ্রামের আল পথ ধরে কাঁপা গলায় গান গেয়ে এগিয়ে আসছে হাবলা
জনার্দন। হঠাৎ তার আর্তচিৎকারে কেঁপে ওঠে বিলের চারধার। যেন বিষাক্ত সাপ ছোবল দিয়েছে। জনার্দন চিৎকার করে দৌড়ে ছুটে যায় এক লন্ঠনের আলো বরাবর।
যেখানে কম্বল মুড়ি দিয়ে বসে আছে একজন। জনার্দন তার কাছে যতই সাহায্য চায়
ফিরে তাকায় না সে বরং ইশারায় তাকে চলে যেতে বলে। হাবলা জনার্দন ইশারা বোঝেনা, সে ক্ষতের জ্বালায় গ্রামের জোয়ার্দার নবকৃষ্ণ বাবুর কুকীর্তির বয়ান ক্রমাগত পেশ করতে থাকে। এই নবকৃষ্ণের জন্যই তিন বছর লালন পালন করা গাই গরু আজ কসাইয়ের কাছে তুলে দিতে বাধ্য হয়েছে সে, নয়তো এই গরু নিজের
বলে বাড়ি নিয়ে যেত নবকৃষ্ণ।
ক্ষতের জ্বালা বাড়ে কমে, বারবার সাহায্য চেয়েও না পেয়ে ক্ষেপে গিয়ে কাঁথা ধরে টান দেয় জনার্দন। ফলে উন্মোচিত হয় অবগুন্ঠনে থাকা নবকৃষ্ণ বাবু। যে কিনা নিজের জমিতে টহল দিচ্ছিলো বর্গাদারকে ফাকি দিয়ে ধান লুট করবে বলে। জনার্দন নাছোড়বান্দা,সে তার মহাজনকে গালাগাল করেছে তাই ক্ষমা না পাওয়া পর্যন্ত সে এই স্থান ছেড়ে যাবে না। আবার ওইদিকে বর্গাদার পান্তু দাস চলে এসে ধান লুট ঠেকিয়ে দেয় কি না সেই ভয়ে নবকৃষ্ণ অস্থির। কোন ক্রমে জনার্দনকে সরায় সে। আবার অপেক্ষা। পান্তুর ভাই ডালিম উপস্থিত হয়। এই ডালিম
নবকৃষ্ণের হয়ে অনাবাদী জমিতে ফলানো ধান লুট কিরতে করবে তার লোকজন সমেত।
নবকৃষ্ণ ভাইয়ের বিরুদ্ধে ভাইকে দাঁড় করায়। অন্ধকার ফুড়ে বেড়িয়ে আসে দুর্বা, গ্রামের সবাই জানে সে হলো নবকৃষ্ণের পালিত রক্ষিতা। তবে আজ রাতে এই বিলের ধারে তার উপস্থিতি নবকৃষ্ণের বন্ধুক লুট করে পান্তুকে সাহায্য করা। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাখাওয়াত হোসেন শিমুল, ইমরান খান, শরিফুল ইসলাম, নাজমা জামান প্রমুখ।

বিডিসংবাদ ডটকম/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে তিন নাটক

আপডেট সময় : ০৮:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫