ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার ছক, নিরাপত্তা জোরদার করল ওয়াশিংটন ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

ভূমিকম্পে চিলির খনি ধসে ১ জনের প্রাণহানি

  • আপডেট সময় : ০৩:২৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / 103
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চিলিতে ভূমিকম্পের কারণে একটি তামার খনি ধসে পড়ায় একজন শ্রমিকের মৃত্যু এবং আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। এছাড়াও এতে নয় জন আহত হয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন খনি কোম্পানি কোডেলকোর বরাত দিয়ে সান্তিয়াগো থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

কোম্পানিটি জানায়, ভূমিকম্পের সময় বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ তামার খনি ‘এল তেনিয়েন্তে’তে কাজ করছিলেন শ্রমিকরা।

স্থানীয় সময় বিকেল ৫টা ৩৪ মিনিটে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

কোডেলকোর এক বিবৃতিতে জানানো হয়, ‘আজ বিকেলে আমাদের সহকর্মী পাওলো মারিন তাপিয়া মারা গেছেন।’

এ ঘটনায় আরও নয় জন আহত হয়েছেন। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

কোডেলকোর প্রেসিডেন্ট ম্যাক্সিমো পাচেকো স্থানীয় এক রেডিওকে বলেন, ‘উদ্ধারকারী দল ধসে পড়া জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। ইতোমধ্যে তারা কিছু শ্রমিকের কাছে পৌঁছেছে।’

বিশ্বের সবচেয়ে বড় তামার উৎপাদক দেশ চিলি। বৈশ্বিক চাহিদার প্রায় এক চতুর্থাংশই আসে এই দেশটি থেকে।

বিদ্যুতের তার, মোটর ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে তামা ব্যবহার করা হয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভূমিকম্পে চিলির খনি ধসে ১ জনের প্রাণহানি

আপডেট সময় : ০৩:২৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫