ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে রাবির ৩ শিক্ষার্থীকে পুলিশে দিলো ছাত্রলীগ

  • আপডেট সময় : ০৪:০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
  • / 334
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষর্থীকে পুলিশে সোপর্দ করেছে রাবি শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকেলে টুকিটাকি চত্বরে  থেকে তাদেরকে পুলিশে দিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা।

আটককৃতরা হলেন, বিশ্ববিদ্যাল্যায়ের মার্কেটিং বিভাগের জোবায়ের হোসেন, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের মকসুদুল ইসলাম এবং ভূ-তত্ব ও খনি বিদ্যা বিভাগের আল তৌহিদ সনি। তারা সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বিশ^বিদ্যালয়ের টুকিটাকি চত্বরে জুবায়ের হোসেনকে জিজ্ঞাসাবাদ করে বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় সে স্বীকার করে আইএস-এর ফেসইবুক পেজে যা শেয়ার করে তারা তা তার ভালো লাগে। তার ফোন থেকে তথ্য নিয়ে পরে ডেকে নিয়ে আসা হয় মাকসুদুল হককে। আর মুখে দাঁড়ি থাকা এবং এ ঘটনা দেখে দ্রুতপায়ে ঘটনাস্থল ত্যাগ করতে দেখে সন্দেহের বশবর্তী হয়ে আল তৌফিককেও জিজ্ঞাসাবাদ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তাদেরকে পুলিশে তুলে দেওয়া হয়।

জিজ্ঞাসাবাদের সময় সাংবাদিকদের সামনে জুবায়ের হোসেন বলেন, ‘তারা (আইএস) যে কাজগুলো করে সেগুলো ঠিক না বেঠিক তা বোঝার জন্যে আমি ফেসবুকে তাদের পোস্টগুলো পড়তাম। তাদের লেখা ভালো লাগে। তাদের কার্যক্রম নিয়ে মওলানাদের সাথে কথাও বলতাম। এসব বিষয় নিয়ে আমি কনফিউজড। কিন্তু আমি তাদের সাথে যুক্ত হইনি।’

এসময় তার ফোন থেকে আইএস-এর বিভিন্ন বিষয় ও বিভিন্ন যুদ্ধের ভিডিও পাওয়া যায়। এমন সময় তার ম্যাসেঞ্জারে বার্তা পাঠায় ‘শেষ স্টেশন কবরস্থান’ নামের আইডির মালিক মাকসুদুল হক। সেখানে উল্লেখ করে, ছাত্রলীগ তাকে কিছু করেছে কিনা। পরে বিনোদপুর থেকে তাকেও তুলে নিয়ে আসে ছাত্রলীগের নেতাকর্মীরা।

শাখা ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, দীর্ঘদিন থেকেই তারা আমাদের নজরদারীতে ছিলো। ফেইসবুকে জঙ্গি সংশ্লিষ্ট ও আইএস এর বিভিন্ন তথ্যসহ প্রধাণমন্ত্রীকে নিয়েও ব্যঙ্গাত্মক ভিডিও শেয়ার করে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘জঙ্গি সন্দেহে তিনজনকে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে জানার জন্যে বিশ্ববিদ্যালয় প্রক্টরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও বন্ধ পাওয়া যায়#

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে রাবির ৩ শিক্ষার্থীকে পুলিশে দিলো ছাত্রলীগ

আপডেট সময় : ০৪:০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭