ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

জেএমআই গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় ‘বিশ্ব শান্তি দিবস ২০২৫’

  • আপডেট সময় : ০১:২১:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 259
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীতে জাতিসংঘ ঘোষিত বিশ্ব শান্তি দিবস ২০২৫ উদযাপন করেছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান জেএমআই গ্রুপ

রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে স্থাপিত ‘শান্তি স্তম্ভ’-এর সামনে বেলুন ও শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক। শোভাযাত্রাটি কার্জন হল থেকে দোয়েল চত্বর প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়।

পরে জেএমআই গ্রুপের প্রধান কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মানবতার সুখ-শান্তি নিশ্চিত করতে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে ঐক্যবদ্ধ জনমত গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা আবদুর রাজ্জাক বলেন:

“২০০৮ সাল থেকে প্রতিবছর জেএমআই গ্রুপ বিশ্ব শান্তি দিবস পালন করে আসছে। শান্তি শুধু একটি শব্দ নয়, এটি জীবনদর্শন। আমরা চাই এই দিনের অনুশীলনকে ৩৬৫ দিনের চর্চায় রূপান্তরিত করতে।”

সভাপতির বক্তব্যে জেএমআই গ্রুপের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল পাঠান বলেন:

“শান্তি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, এটি সমগ্র মানবজাতির অধিকার। মানবিক অধিকার ও ন্যায় প্রতিষ্ঠার মধ্য দিয়েই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মোস্তাফিজুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম

উল্লেখ্য, ১৯৯৯ সালে যাত্রা শুরু করা জেএমআই গ্রুপ বর্তমানে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, তুরস্ক ও থাইল্যান্ডের সঙ্গে যৌথ বিনিয়োগে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন করছে। ৪৩টি প্রতিষ্ঠানে ৮ হাজারের বেশি কর্মী নিয়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্বাস্থ্যসেবা ও শিল্প খাতের অন্যতম শীর্ষ অবদানকারী হিসেবে পরিচিতি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জেএমআই গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় ‘বিশ্ব শান্তি দিবস ২০২৫’

আপডেট সময় : ০১:২১:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫