ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

জেএমআই গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় ‘বিশ্ব শান্তি দিবস ২০২৫’

  • আপডেট সময় : ০১:২১:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 292
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীতে জাতিসংঘ ঘোষিত বিশ্ব শান্তি দিবস ২০২৫ উদযাপন করেছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান জেএমআই গ্রুপ।

রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে স্থাপিত ‘শান্তি স্তম্ভ’-এর সামনে বেলুন ও শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক। শোভাযাত্রাটি কার্জন হল থেকে দোয়েল চত্বর প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়।

পরে জেএমআই গ্রুপের প্রধান কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মানবতার সুখ-শান্তি নিশ্চিত করতে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে ঐক্যবদ্ধ জনমত গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা আবদুর রাজ্জাক বলেন:

“২০০৮ সাল থেকে প্রতিবছর জেএমআই গ্রুপ বিশ্ব শান্তি দিবস পালন করে আসছে। শান্তি শুধু একটি শব্দ নয়, এটি জীবনদর্শন। আমরা চাই এই দিনের অনুশীলনকে ৩৬৫ দিনের চর্চায় রূপান্তরিত করতে।”

সভাপতির বক্তব্যে জেএমআই গ্রুপের চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল পাঠান বলেন:

“শান্তি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, এটি সমগ্র মানবজাতির অধিকার। মানবিক অধিকার ও ন্যায় প্রতিষ্ঠার মধ্য দিয়েই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মোস্তাফিজুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম।

উল্লেখ্য, ১৯৯৯ সালে যাত্রা শুরু করা জেএমআই গ্রুপ বর্তমানে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, তুরস্ক ও থাইল্যান্ডের সঙ্গে যৌথ বিনিয়োগে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন করছে। ৪৩টি প্রতিষ্ঠানে ৮ হাজারের বেশি কর্মী নিয়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্বাস্থ্যসেবা ও শিল্প খাতের অন্যতম শীর্ষ অবদানকারী হিসেবে পরিচিতি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জেএমআই গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় ‘বিশ্ব শান্তি দিবস ২০২৫’

আপডেট সময় : ০১:২১:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫