ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার ছক, নিরাপত্তা জোরদার করল ওয়াশিংটন ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

মেক্সিকো বন্যায় ৪১ জনের প্রাণহানি

  • আপডেট সময় : ০১:৪৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 101
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মেক্সিকোতে সাম্প্রতিক দিনগুলোয় মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৪১ জনের প্রাণহানি হয়েছে। দুর্যোগটি ব্যপক ধ্বংসের চিহ্ন রেখে গেছে। দেশটির সরকার শনিবার এ তথ্য জানিয়েছে।

মেক্সিকোর তেনাঙ্গো দে দোরিয়া থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

মেক্সিকোর সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ৩২টি রাজ্যের মধ্যে ৩১টিতে তীব্র বৃষ্টিপাতের খবর দিয়েছে, যার ফলে নদী উপচে পড়েছে, পুরো গ্রাম প্লাবিত হয়েছে, ভূমিধসের সৃষ্টি হয়েছে এবং রাস্তাঘাট ও সেতু ভেঙে পড়েছে।

ফেডারেল নিরাপত্তা সচিবালয় (ফেডারেল সিকিউরিটি সেক্রেটারিয়েট) জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম কেন্দ্রীয় রাজ্য হিডালগোর কর্তৃপক্ষ কমপক্ষে ২২ জনের মৃত্যু এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে। সেখানকার ৯০টি লোকালয়ে উদ্ধারকারিরা পৌঁছাতে পারেনি।

এতে আরো বলা হয়েছে, পার্শ্ববর্তী পুয়েবলা রাজ্যে কমপক্ষে নয়জন মারা গেছে।

রাজ্য সরকার জানায়, শুধুমাত্র পুয়েবলাতেই প্রায় ৮০হাজার মানুষ চরম আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্মকর্তারা জানান, বন্যায় পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজে পাঁচজন ও মেক্সিকোর মধ্যাঞ্চলীয় কুয়েরেতারো রাজ্যে একজনের মৃত্যু হয়েছে।

প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম এক্স-এ লিখেছেন, ‘আমরা রাস্তাঘাট খুলে দেওয়ার ও লোকালয়গুলোকে সহায়তা করার জন্য মেক্সিকান সরকারের সদস্য ও দল মোতায়েন করছি।’

তিনি আরো বলেন, উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার জন্য কয়েক হাজার সৈন্য, নৌকা, বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্য বিতরণে সহায়তা করছে। উদ্ধার সরঞ্জাম ও যানবাহনসহ ১০ সহস্রাধিক সৈন্য মোতায়েন করা হয়েছে।

২০২৫ সাল জুড়ে মেক্সিকো বিশেষভাবে ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে। এতে রাজধানী মেক্সিকো সিটিতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ ইসিদ্রো ক্যানো এএফপিকে বলেন, ঋতু পরিবর্তনের কারণে মেক্সিকো উপসাগর থেকে উষ্ণ, আর্দ্র বাতাস পাহাড়ের চূড়ায় উঠে আসায় মেঘ সৃষ্টি হওয়ায় বৃহস্পতিবার থেকে তীব্র বৃষ্টিপাত হয়।

বিশেষজ্ঞ আরো বলেন, উত্তর দিক থেকে আসা শীতল মোড় দেশের বেশিরভাগ অংশে বৃষ্টিপাত বাড়িয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছাকাছি অঞ্চলের কর্তৃপক্ষ গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপ রেমন্ড ও প্রিসিলার অবশিষ্টাংশের ওপর কড়া নজর রাখছে, যা একসময় হারিকেন ছিল।

দুটি ঝড়ের কারণে মেক্সিকোর পশ্চিমে ভারী বৃষ্টিপাত হয়েছে, যার ফলে চিয়াপাস, গুয়েরেরো, ওক্সাকা ও মিচোয়াকান রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউ এস ন্যাশনাল হারিকেন সেন্টারের মতে, রেমন্ড সপ্তাহের শেষে বাজা ক্যালিফোর্নিয়ার দক্ষিণ অংশে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেক্সিকো বন্যায় ৪১ জনের প্রাণহানি

আপডেট সময় : ০১:৪৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫