ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার ছক, নিরাপত্তা জোরদার করল ওয়াশিংটন ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা

  • আপডেট সময় : ১১:০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 84
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম আজ এক সংক্ষিপ্ত সফরে উপজেলার ঐতিহ্যবাহী আটঘর কুড়িয়ানার ভাসমান নৌকার হাট পরিদর্শন করেছেন।

এ সময় তিনি বলেন, দুর্যোগকালীন সময়ে মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত ত্রাণ পৌঁছানো ও উদ্ধার কাজে দেশীয় নৌকার গুরুত্ব অপরিসীম। তাই ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে স্থানীয়ভাবে তৈরি নৌকা ব্যবহারের ওপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।

তিনি আরও বলেন, আগের সরকারগুলো বিপুল অর্থ ব্যয়ে বিদেশি নৌকা আমদানি করলেও, আমরা দেশীয় কারিগরদের তৈরি নৌকাই ব্যবহার করবো— এতে যেমন দেশের অর্থ সাশ্রয় হবে, তেমনি স্থানীয় শিল্পও টিকে থাকবে।

এ সময় তিনি শতবর্ষী নৌকার হাট খ্যাত আটঘর বাজারের নৌকার কারিগরদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

দুর্যোগকালীন সময়ে দেশের বন্যা কবলিত এলাকার জন্য এখানকার নৌকা ব্যবহারের সম্ভাবতা যাচাই করাই ছিল তার সফরের মূল উদ্দেশ্য।

উপদেষ্টার সংক্ষিপ্ত এ সফরে তার সাথে ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, মন্ত্রণালয়ের ডিজি রেজওয়ানুর রহমান, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনি, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদুল ইসলাম শামিম, সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বৃন্দ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা

আপডেট সময় : ১১:০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫