ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাইবার হামলার শঙ্কায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট জাপান সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ততা, স্থগিত একনেকের বৈঠক মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার ছক, নিরাপত্তা জোরদার করল ওয়াশিংটন ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে চাপে দক্ষিণ আফ্রিকা

  • আপডেট সময় : ১০:৫৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাঁ-হাতি স্পিনার সেনুরান মুথুসামির ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৭৮ রানে অলআউট হয় স্বাগতিক পাকিস্তান। জবাবে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ২১৬ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে হাতে নিয়ে এখনো ১৬২ রানে পিছিয়ে প্রোটিয়ারা।

লাহোরে প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৯০ ওভারে ৫ উইকেটে ৩১৩ রান করেছিল পাকিস্তান। দ্বিতীয় দিন দলের রান ৫ উইকেটে ৩৬২তে নিয়ে যান আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা।

এরপর মুথুসামির ঘূর্ণিতে ১৬ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৩৭৮ রানে অলআউট হয় পাকিস্তান। শেষ ৫ উইকেটের ৪টি নেন মুথুসামি। আগের দিন ২ উইকেট শিকার করেছিলেন তিনি। এতে ইনিংসে মুথুসামির বোলিং ফিগার দাঁড়ায় ৩২ ওভারে ১১৭ রানে ৬ উইকেট। ৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই প্রথম ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন মুথুসামি।

পাকিস্তানের হয়ে ৯৩ রান করে করেন ইমাম উল হক ও সালমান আগা। এছাড়া অধিনায়ক শান মাসুদ ৭৬ ও মোহাম্মদ রিজওয়ান ৭৫ রান করেন।

প্রথম ইনিংসে ৮০ রানে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তৃতীয় উইকেটে ৯৪ রান যোগ করে দলকে ১৭৪ রানে নেন টনি ডি জর্জি ও রায়ান রিকেলটন। এরপর ২৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বসে প্রোটিয়ারা। ফলে ৬ উইকেটে ২০০ রানে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা।

সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ১৬ রান তুলে দিন শেষ করেছেন জর্জি ও মুথুসামি। জর্জি ৮১ ও মুথুসামি ৬ রানে অপরাজিত আছেন। এছাড়া রিকেলটন ৭১ রান করেন।

পাকিস্তানের নোমান আলি ৪ উইকেট নেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে চাপে দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় : ১০:৫৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫