ঢাকা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদরাসায় শারীরিক শাস্তি গ্রহণযোগ্য নয়: ড. মিজানুর রহমান আজহারী ইরানে হামলা নিয়ে ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার ছক, নিরাপত্তা জোরদার করল ওয়াশিংটন ফ্রান্সের বিক্ষোভে স্পাইডারম্যানসহ নামলেন সুপারহিরোর সাজে প্রতিবাদকারীরা নেতানিয়াহুর ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব, পথে লাখো মানুষ দুই মাসের সর্বোচ্চ দরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চুক্তি না হলে রোববারই ইরানে হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিনির্বাপণে গিয়ে কর্মীর মৃত্যু

গাজার সব সীমান্ত খুলে দেয়ার আহ্বান জাতিসঙ্ঘ ও রেড ক্রসের

  • আপডেট সময় : ১১:২৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 96
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সঙ্কট মোকাবিলায় জরুরি সহায়তা পৌঁছাতে সব সীমান্ত খুলে দেয়ার দাবি জানিয়েছে জাতিসঙ্ঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি।

যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সঙ্কট মোকাবিলায় জরুরি সহায়তা পৌঁছাতে সব সীমান্ত খুলে দেয়ার দাবি জানিয়েছে জাতিসঙ্ঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাগুলো এই আহ্বান জানায়।

জাতিসঙ্ঘ ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা মোতাবেক গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে দুর্ভিক্ষপীড়িত অঞ্চলটিতে সাহায্য পৌঁছে দিতে সীমান্ত খুলে দেয়া অত্যন্ত জরুরি।

রেড ক্রসের মুখপাত্র ক্রিশ্চিয়ান কার্ডন জেনেভায় সাংবাদিকদের বলেন, গত কয়েক ঘণ্টা ধরে আইসিআরসি-সহ মানবিক সংস্থাগুলো এটাই দাবি করে আসছে যে বিপুল পরিমাণ চাহিদার কারণে সবগুলো প্রবেশপথ খোলা রাখা দরকার।

জাতিসঙ্ঘের সাহায্য সংস্থা ওসিএইচএ’র মুখপাত্র জেন্স লেয়ার্কে আরো বলেন, সবগুলো প্রবেশপথ উন্মুক্ত থাকা দরকার। আমাদের সব সীমান্ত খোলা থাকা দরকার।

তিনি জানান, কিছু সীমান্ত আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে এবং গাজার অভ্যন্তরে ট্রাক চলাচলের জন্য রাস্তা পরিষ্কার করা প্রয়োজন।

গত ২২ আগস্ট জাতিসঙ্ঘ গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করে। বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন, সেখানে প্রায় ৫ লাখ মানুষ ‘বিপর্যয়কর’ হুমকির মুখে রয়েছে।

আজ লেয়ার্কে বলেন, গাজায় পাঠানোর জন্য জাতিসঙ্ঘের কাছে ১ লাখ ৯০ হাজার মেট্রিক টন ত্রাণসামগ্রী প্রস্তুত রয়েছে।

সূত্র : এএফপি/বাসস
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজার সব সীমান্ত খুলে দেয়ার আহ্বান জাতিসঙ্ঘ ও রেড ক্রসের

আপডেট সময় : ১১:২৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫