ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

জর্জিয়ায় তুরস্কের সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ২০

  • আপডেট সময় : ০২:৪৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 71
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জর্জিয়ায় তুরস্কের একটি সামরিক পণ্যবাহী বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছে। আজারবাইজান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

তুরস্ক বুধবার এ তথ্য জানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার বিকেলে আজারবাইজানের পশ্চিমাঞ্চলে গঞ্জা বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে। কিন্তু জর্জিয়ায় পূর্ব সীমান্ত অতিক্রম করার কিছুক্ষণ পরেই সেটি বিধ্বস্ত হয়।

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটিতে ২০ জন আরোহী ছিলেন, যার মধ্যে বিমানের ক্রুও ছিলেন।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে নিহতদের ২০টি ছবি পোস্ট করেছেন।

তিনি ওই পোস্টে এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের বীর সহযোদ্ধারা ২০২৫ সালের ১১ নভেম্বর আজারবাইজান থেকে তুরস্কে ফিরে আসার জন্য উড্ডয়নকারী আমাদের সি-১৩০ সামরিক পণ্যবাহী বিমান দুর্ঘটনায় শহীদ হয়েছেন।’

তবে এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ বা বিমানে কতজন আরোহী ছিল, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি তুর্কি কর্তৃপক্ষ।

তুরস্ক দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানায়নি, তবে প্রত্যক্ষদর্শীদের তোলা এবং আজারবাইজানি সংবাদমাধ্যমে প্রকাশিত নাটকীয় ফুটেজে দেখা গেছে যে বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় বেশ কয়েকটি চক্কর দিয়েছে।

জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে বিমানটি আজারবাইজানের সঙ্গে জর্জিয়ার রাজ্য সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সিঘনাঘি এলাকায় বিধ্বস্ত হয়েছে।

জর্জিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, বিমানটি ‘কোনো বিপদ সংকেত প্রেরণ না করে’ তার আকাশসীমায় প্রবেশের কিছুক্ষণ পরেই রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এবং জরুরি পরিষেবাগুলো দুর্ঘটনার বিষয়ে সতর্ক করে দেয়।

সি-১৩০ হারকিউলিস সামরিক কার্গো বিমানটি মার্কিন নির্মাতা লকহিড মার্টিন-এর তৈরি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জর্জিয়ায় তুরস্কের সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ২০

আপডেট সময় : ০২:৪৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫