ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নগদ লিমিটেড সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

  • আপডেট সময় : ০২:৩৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

‎‎নগদ লিমিটেড সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকে ১২৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এর মধ্যে ৪০ ক্রেডিট কার্ড অ্যাকাউন্টও রয়েছে।

আজ (মঙ্গলবার) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ সিআইডির আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো: রিয়াজ হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়, নগদ লিমিটেড কর্তৃক নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত ই-মানি ইস্যু এবং ট্রাস্ট কাম সেটেলমেন্ট হিসাব হতে প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্মকর্তাদের স্বার্থসংশ্লিষ্ট ডিস্ট্রিবিউশন হাউসের ব্যাংক হিসাব ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন উপায়ে অর্থ আত্মসাতপূর্বক বিদেশে অর্থ পাচার করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া,বিদেশি বিনিয়োগকারীদের নিকট শেয়ারের মূল্য অপেক্ষা অনেক কম মূল্যে শেয়ার হস্তান্তরের মাধ্যমে বিদেশে অর্থ পাচার হয়ে থাকতে পারে বলে সন্দেহের অবকাশ রয়েছে।

মানিলন্ডারিং প্রতিরোধ আইনে প্রতারণা এবং দেশী-বিদেশী মুদ্রা পাচার সম্পৃক্ত অপরাধ বিধায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যক্তিদের নামে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

এ অবস্থায় অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের জন্য তালিকাভুক্ত নগদ লিমিটেড সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবসমূহ হতে সংগৃহীত অর্থ যাতে স্থানান্তর করতে না পারে সেজন্য অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত স্থায়ীভাবে অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নগদ লিমিটেড সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

আপডেট সময় : ০২:৩৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫