ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

  • আপডেট সময় : ০১:০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী প্রাণ হারিয়েছেন।

নিহতরা হলেন— কলেজ শিক্ষার্থী খায়রুল হোসেন কামরুল (২১) ও তার বন্ধু মো. ইয়াসিন (২৫)।

গতকাল শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক সড়ক দুর্ঘটনায় দুই জনের মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তাদের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

খায়রুল কিশোরগঞ্জ সদর উপজেলার মাহিনন্দা মাঝপাড়ার হারুনুর রশীদের ছেলে। তিনি রাজধানীর ভাষানটেক সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

ইয়াসিন মোটরসাইকেল বেচা-কেনার ব্যবসা করতেন। তার বাবার নাম ফয়েজ উদ্দিন।
দুর্ঘটনার সময় দুজন একই মোটরসাইকেলে ছিলেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

রাত ১১টার দিকে খায়রুলকে মৃত ঘোষণা করেন সেখানকার চিকিৎসক।

পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে ইয়াসিনও মারা যান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

আপডেট সময় : ০১:০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬